নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন হওয়া উচিত: সিইসি

বিশেষ প্রতিবেদকঃ  জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন হওয়া উচিত। যদিও এ মত আমার ব্যক্তিগত। তবে এটা করা উচিত।

আজ রোববার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘ইলেকশন ওয়ার্কিং গ্রুপ’ আয়োজিত একটি অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা এ কথা বলেন।

সিইসি কে এম নুরুল হুদা বলেন, সংসদ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন হওয়া উচিত। তবে এটা আমার ব্যক্তিগত মতামত। এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কমিশন (ইসি)।

কে এম নুরুল হুদা বলেন, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে কমিশন ব্যবস্থা নেবে।

সিইসি বলেন, আমি জাতীয় নির্বাচনে সেনা চাইলেও স্থানীয় সরকার নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের পক্ষে নই। স্থানীয় সরকার নির্বাচনে সেনা মোতায়েন করা উচিত বলে আমি একদম মনে করি না।

আলোচনা সভায় সিইসি ছাড়াও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সেনা মোতায়েন প্রসঙ্গে কথা বলেন।

ফারুক খান বলেন, ‘নির্বাচনে সেনা মোতায়েনের সিদ্ধান্ত সম্পূর্ণ নির্বাচন কমিশনের। এখানে সরকারের কিছু করার নেই। তারপরও কিছু রাজনৈতিক দল এক ধরনের কনফিউশন তৈরি করে এ নিয়ে প্রপাগান্ডা ছড়াচ্ছে।’

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।