মিয়ানমারের ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তায় বাংলাদেশের ৫৫ সদস্যের টিম

মিয়ানমারের ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তায় বাংলাদেশের ৫৫ সদস্যের টিম

মিয়ানমারের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য মানবিক সহায়তা নিয়ে বাংলাদেশ থেকে ৫৫ সদস্যের একটি শক্তিশালী উদ্ধার ও চিকিৎসা দল নেপিদো বিমান বন্দরে পৌঁছেছে।

আজ (০১ এপ্রিল ২০২৫) দুপুর ২টায় নেপিদোতে পৌঁছেছে। দুটি C 130 J এবং একটি CASA C 295W ফ্লাইটে মোট ১৫ মেট্রিক টন ত্রাণ সামগ্রী নিয়ে বিমান তিনটি নেপিদো বিমানবন্দরে পৌঁছে, যার মধ্যে রয়েছে ৪.২ মেট্রিক টন ওষুধ ও চিকিৎসা পণ্য, তাঁবু এবং শুকনো খাবার।

মিয়ানমারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. এম মনোয়ার হোসেন মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এম্বাসাডর এট লারজ জনাব চ তুনের কাছে ত্রাণ সামগ্রী হস্তান্তর করেন। দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আফতাব হোসেন বিএসপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এম ফিল, পিএইচডি হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এর আগে ৩০ মার্চ ২০২৫ তারিখে বাংলাদেশ দুটি ফ্লাইটে ১৬.৫ মেট্রিক টন ত্রাণের প্রথম চালান পাঠিয়েছিল।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।