× Banner
সর্বশেষ
সাড়ে চারশ’ বছরের পুরনো মন্দিরে বাৎসরিক কালীপূজা আজ শনিবার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছে বর্তমান সরকার -পার্বত্যমন্ত্রী ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়া সম্ভব -প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে সার্বিক নিরাপত্তা বৃদ্ধিতে আশু কর‌ণীয় নির্ধারণ বিষয়ে সভা জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী তারেক রহমানের মানবিক রাজনীতি ও লিগ্যাসি বিশ্বজুড়ে বিরল -ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী তুরস্ক সম্মেলনে শক্তিশালী গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর টেষ্টে টাকা কম নেওয়ার সুপারিশ করায় চিকিৎসকের ওপর হামলা বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর বাংলাদেশ দূতাবাস রোমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

ডেস্ক

পুলিশ নির্বাচনে সব ব্যবস্থা গ্রহণ করেছে -আইজিপি

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
নির্বাচনে সব ব্যবস্থা

‘বাংলাদেশ পুলিশ দেড়’শ বছরের পুরনো একটি প্রতিষ্ঠান। আমরা এর মধ্যে অনেক নির্বাচনী দায়িত্ব পালন করেছি। অবাধ, সুশঠ  উৎসবমুখর পরিবেশে নির্বাচন আয়োজনের জন্য যেসব ব্যবস্থা নেওয়া দরকার, পুলিশ ইতিমধ্যে সব ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে পুলিশ ব্লাড ব্যাংকের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

আইজিপি বলেন, আসন্ন জাতীয় নির্বাচনের জন্যও পুলিশ সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। নির্বাচন উপলক্ষে যেসব ব্যবস্থা নেওয়া দরকার, আমাদের সব ধরনের প্রশিক্ষণ আছে, লজিস্টিকস ও ইকুইপমেন্টও আছে। আমরা আমাদের জনবল নিয়ে প্রস্তুত।’

ইতিমধ্যে নির্বাচন-পূর্ববর্তী, নির্বাচনকালীন ও নির্বাচন-পরবর্তী বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘তফসিল ঘোষণার পর আমরা নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী কাজ করছি। নির্বাচন কমিশন থেকে আমাদের যেসব দায়িত্ব দেওয়া হচ্ছে, আমরা পালন করছি।’

তিনি বলেন, ‘অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে জনগণকে নির্বাচন উপহার দেওয়ার জন্য যেসব ব্যবস্থা নেওয়া দরকার, আমরা সব ব্যবস্থা গ্রহণ করেছি। ইতিপূর্বে সফলভাবে আমরা অনেক নির্বাচন সম্পন্ন করেছি, আগামী দিনেও যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলা করে সফল নির্বাচন আয়োজনের জন্য আমাদের প্রস্তুতি রয়েছে।’

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যেকোনো ধরনের নাশকতামূলক কার্যক্রমের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমাদের গোয়েন্দাভিত্তিক অপারেশন পরিচালিত হচ্ছে।

আপনারা জানেন, বিচ্ছিন্নভাবে বিভিন্ন স্থানে নাশকতা করা হচ্ছে। পুলিশের সামনে দাঁড়ানোর সাহস নাশকতাকারীদের আছে বলে মনে করি না। আমাদের সেই সামর্থ্য ও সাহস আছে।’ যেকোনো নাশকতা মোকাবেলা করে সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য পুলিশ প্রস্তুত আছে বলেও জানান তিনি।


এ ক্যটাগরির আরো খবর..