× Banner
সর্বশেষ
হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু!  বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম

নির্বাচনে সবার সমান সুযোগ নিশ্চিত করতে নির্দেশনা সিইসির

admin
হালনাগাদ: রবিবার, ২৫ নভেম্বর, ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সবার সমান সুযোগ নিশ্চিত করতে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নির্দেশনা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

আজ রোববার সকালে নির্বাচন কমিশনের অডিটরিয়ামের সিলেট, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের ব্রিফিংয়ে সিইসি এ নির্দেশনা দেন।

অনুষ্ঠানে নূরুল হুদা বলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেটদের তাৎক্ষণিকভাবে অনেক সিদ্ধান্ত নিতে হবে। এ কারণে তাদের নির্বাচনের আচরণবিধি, ফৌজদারি কার্যবিধি, দণ্ডবিধি পড়তে হবে। সব প্রার্থীকে সমান চোখে দেখা নির্বাহী ম্যাজিস্ট্রেটদের দায়িত্ব। নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে। প্রিসাইডিং অফিসারদের নিরাপত্তা বিধান করতে হবে। তাদের পরিচালনা নয়, সহায়তা করতে হবে।

নির্বাচনকালে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটদের উদ্দেশে প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, ‘আপনাদের দায়িত্ব হচ্ছে- সব রাজনৈতিক দলের প্রার্থীদের সমান চোখে দেখা। কাউকে বেশি দেখা, কাউকে কম দেখার মতো অন্যায় আপনারা কখনও করবেন না। হুকুম নড়ে তো হাকিম নড়ে না- এমনটা যেন না হয়।’

সিইসি বলেন, ‘ভোটকেন্দ্রে প্রিজাইডিং অফিসারদের ওপর প্রচুর চাপ থাকে। যেটা খুব গুরুত্ব দিয়ে দেখবেন, প্রিজাইডিং অফিসার যেন সবসময় নিরাপদে থাকেন। প্রিজাইডিং অফিসারের ওপর পুরো ভোটকেন্দ্র ও নির্বাচন পরিচালনার দায়িত্ব। তিনি চাওয়া মাত্র তাকে সহযোগিতা করা আপনাদের দায়িত্ব। আপনারা নির্বাচন পরিচালনা করতে যাবেন না।’

বক্তব্যকালে সিইসি ৫-৭টা আইনের কমপক্ষে ২০টা ধারা, আচরণবিধি, দণ্ডবিধি ১৮৬০, ১৪১ ধারা এর উপধারা, পুলিশ আইন ১৮৬১, ম্যাজিস্ট্রেটদের কার্যপ্রণালী বিধি ১৮৯৮, ১২৭ থেকে ১৩১ পর্যন্ত, পিআরবি ভালোভাবে পড়াশুনার নির্দেশনা দেন তিনি।

সিইসি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা পরিপত্র দেয়া হয় সেটা গুরুত্বপূর্ণ। সিভিল ওয়ার্ক ভালোভাবে আত্মস্থ করতে পারলে বিজ্ঞ ম্যাটিস্ট্রেট দায়িত্ব পালন করতে পারবেন।

নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাৎ হোসেন চৌধুরী এবং নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের (ইটিআই) মহাপরিচালক মোস্তফা ফারুক।


এ ক্যটাগরির আরো খবর..