× Banner
সর্বশেষ
কোটালীপাড়ায় অবৈধভাবে দখলকৃত খাল উদ্ধার চাঁদাবাজদের ধরতে অফিসের গেটে তালা মেরে মাদারীপুর রেজিস্ট্রার অফিসে সংসদ সদস্যর অভিযান খেলাধুলার মাধ্যমেই সকল ভেদাভেদ ভুলে সকলকে ঐক্যবদ্ধ করা হবে -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাটকা সংরক্ষণ সপ্তাহ ৭-১৩ এপ্রিল, ইলিশ বাড়াতে সমন্বিত উদ্যোগ জরুরি -মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী পাকিস্তান-বাংলাদেশ ‘নলেজ করিডোর’ উদ্যোগে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর গুরুত্বারোপ নড়াইলে বীর মুক্তিযোদ্ধা কৃষ্ণপদ আর্চয্যকে কুপিয়ে ও পিটিয়ে জখম পারস্পরিক সহযোগিতা নিয়ে প্রধানমন্ত্রীর সাথে ভারতীয় হাই কমিশনের বৈঠক আবারও ভূমধ্যসাগরে নৌকাডুবি: ১০৫ অভিবাসীর মধ্যে ৭০ জন নিখোঁজ বর্তমান সরকারের প্রথম একনেক বৈঠক আজ: ১১,৫৭৮ কোটি টাকার ১৭ প্রকল্প অনুমোদনের প্রস্তাব সংরক্ষিত নারী আসনের নির্বাচনী তফসিল ঘোষণা হতে পারে আজ

নির্বাচনে যাওয়ার ব্যাপারে দুইদিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ২০ দলীয় জোট

admin
হালনাগাদ: শনিবার, ১০ নভেম্বর, ২০১৮

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যাওয়ার ব্যাপারে আগামী দুইদিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।

শনিবার (১০ নভেম্বর) রাতে জোটের অন্যতম শরিক দল এলডিপি সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ ২০ দলের বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় একথা বলেন।

এর আগে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সন্ধ্যা সাড়ে ৬টায় ২০ দলের বৈঠক শুরু হয়। বৈঠকে সভাপতিত্ব করেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম।

অলি আহমদ আরও বলেন, ‘জোটের প্রধান দল বিএনপি জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে কথা বলে আগামী দুইদিনের মধ্যে নির্বাচনে যাওয়া না যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেবে। আমাদের প্রধান দাবি ছিল খালেদা জিয়ার মুক্তি, সেটা এখনও পূরণ হয়নি। বিরোধী নেতাকর্মীদের হয়রানি না করার প্রতিশ্রুতি কাগজে-কলমে রয়ে গেছে। এখনও গ্রেপ্তার, মামলা অব্যাহত রয়েছে। এসব বিষয় নিয়ে আলোচনার পরে সিদ্ধান্ত নেওয়া হবে।’

বৈঠকে আরও উপস্থিত ছিলেন জামায়াত নেতা মাওলানা আব্দুল হালিম, খেলাফত মজলিসের আমির মাওলানা মোহাম্মদ ইসহাক, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মাদ ইব্রাহীম, বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, জাগপার ভারপ্রাপ্ত সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ ইসলামী ঐক্যজোট চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুর রকিব, জমিয়তে ওলামায়ে ইসলাম মহাসচিব নুর হোসেন কাসেমী প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..