× Banner
সর্বশেষ
হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু!  বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম

নির্বাচনে মোবাইল কোর্ট পরিচালনার জন্য ৬৩৭ ম্যাজিস্ট্রেট নিয়োগ

admin
হালনাগাদ: সোমবার, ২৪ ডিসেম্বর, ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী এলাকায় আচরণ বিধি লঙ্ঘন সংক্রান্ত অপরাধ প্রতিরোধের জন্য ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনায় ৬৩৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়া হয়েছে।

রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রশাসন ক্যাডারের উপসচিব ও সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার এই কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়েছে।

নিয়োগ করা ম্যাজিস্ট্রেটরা আগামী ২৮ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি বিভিন্ন অপরাধ প্রতিরোধ এবং নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন সংক্রান্ত অপরাধ প্রতিরোধে দায়িত্ব পালন করবেন।

আদেশে বলা হয়েছে, নিয়োগপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটদের আগামী ২৭ ডিসেম্বর অবশ্যই সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেটের কাছে যোগদান করবেন। আর ঢাকা ও চট্টগ্রাম মহানগর এলাকায় নিয়োগপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটদের নিজ নিজ বিভাগীয় কমিশনারের কাছে যোগ দিতে বলা হয়েছে।

ঢাকা ও চট্টগ্রামের বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকরা প্রয়োজনীয়তার নিরিখে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের দায়িত্ব বণ্টন করবেন বলে আদেশে বলা হয়েছে।

আগামী ৩০ ডিসেম্বর দেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..