× Banner
সর্বশেষ
হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু!  বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম

নির্বাচনে পরাজিত হবে জেনেই সহিংতার চেষ্টা করছে বিএনপি: প্রধানমন্ত্রী

admin
হালনাগাদ: বুধবার, ২৬ ডিসেম্বর, ২০১৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত হবে জেনেই সংহিসতা সৃষ্টি করছে বিএনপি-জামায়াত জোট।

আজ (বুধবার) বিকেলে রাজধানীর ধানমন্ডির সুধাসদন থেকে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চাঁদপুর, কুষ্টিয়া ও নওগাঁয় অনুষ্ঠেয় তিনটি নির্বাচনী জনসভায় বক্তব্যকালে তিনি এসব কথা বলেন। এসময় প্রধানমন্ত্রী  ইসিতে ঐক্যফ্রন্ট নেতাদের আচরণের নিন্দাও জানান। জাতীয় ঐক্যফ্রন্টকে উদ্দেশ্যে করে তিনি বলেন, আপনারা এ রকম সন্ত্রাসী আচরণ বন্ধ করুন। মস্তানি ও সন্ত্রাসী আচরণ দেশের মানুষ পছন্দ করে না।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সকলে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ থাকলে নৌকাকে কেউ হারাতে পারবে না। আমরা ১০ বছরে মানুষের জন্য কাজ করেছি। দেশের মানুষ উন্নয়ন পেয়েছে। প্রতিটি শ্রেণি-পেশার মানুষ ভালো আছে। আমরা জঙ্গিবাদ, সন্ত্রাস প্রায় নির্মূল করেছি।

প্রধানমন্ত্রী বলেন, ড. কামাল হোসেন সাংবাদিক ও আইনজীবীসহ সবার সাথে খারাপ ব্যবহার করেছেন। এত বড় মাপের মানুষ, এত বড় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন মানুষ, তার মুখে এ রকম নোংরা ভাষা মানায় না। তিনি আরও বলেন, একাদশ সংসদ নির্বাচন গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষার নির্বাচন। ভোটের মালিক একমাত্র দেশের জনগণ। তাই ভোটের মাধ্যমেই সবাইকে সরকার বেছে নিতে হবে। কিন্তু বিএনপি তা মেনে না নিয়ে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় হামলা চালাচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..