× Banner
সর্বশেষ
“ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়” – ভূমি প্রতিমন্ত্রী যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শার্শায় মানববন্ধন জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী ICESCO আয়োজিত মন্ত্রীদের উচ্চ-পর্যায়ের সংলাপে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ উর্দুভাষী জনগোষ্ঠীর নাগরিক সুবিধা ও স্থায়ী আবাসনের দাবি নিয়ে কাজ করবে সরকার – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমসহ কৃষিপণ্য রপ্তানির সকল বাঁধা দূর করা হবে – কৃষিমন্ত্রী রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট সংক্ষিপ্ত সময়ের মধ্যে দাখিলের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর মান্দায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও কর্নার বিতরণ ডিজিটাল সেবায় প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশাধিকার নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার – ফকির মাহবুব আনাম পাইকগাছায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন এমপি আবুল কালাম আজাদ

ডেস্ক

নির্বাচনে জনগণ ভোট না দিলেও ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা-ডা.শফিকুর রহমান

Kishori
হালনাগাদ: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
নির্বাচনে জনগণ ভোট না দিলেও ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা-ডা.শফিকুর রহমান

নির্বাচনে জনগণ ভোট না দিলেও ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা করছেন অনেকে। চোরাগলিতে হাঁটার চেষ্টা করলে দেশে আরেকটা ৫ আগস্ট ফিরিয়ে আনা হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

আজ সোমবার (১ ডিসেম্বর২০২৫) দুপুরে খুলনা নগরীর শিববাড়ি মোড়ে ৮ দলের বিভাগীয় সমাবেশে বক্তব্য দিচ্ছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি: সময় সংবাদ

সোমবার (১ ডিসেম্বর) দুপুরে খুলনা নগরীর শিববাড়ি মোড়ে জামায়াতে ইসলামী, বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ ৮ দলের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, জাতীয় নির্বাচনের আগে গণভোটসহ ৫ দফা দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।

আজ তিনি আরও বলেন, ‘স্বাধীনতার ৫৪ বছরে আমরা দেখেছি, আগের চেয়ে চাঁদার রেট বেড়ে গেছে। মানুষ বলে আগেও ভালো ছিলাম না, এখন আরও খারাপ। কোনো ইসলামি দল চাঁদাবাজিতে জড়িত না৷’

ক্ষমতায় না গিয়েও অনেকে ক্ষমতার দাপট দেখাচ্ছেন জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, ‘আগামী নির্বাচনে ছলে বলে কৌশলে জিততে চাচ্ছে৷ এই বাংলাদেশে তা আর হবে না। ভোটের পাহারাদার হিসেবে আমরা লড়ব। জনগণ পোস্টার দেখে সিদ্ধান্ত নেয় না।’

আজ তিনি বলেন, কেউ কেউ ৭২ এর সংবিধান কামড় দিয়ে থাকতে চান। কেউ যদি এর পক্ষে কথা বলেন তিনি জিয়াউর রহমানের বিরুদ্ধে কথা বলবেন। যারা জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে ভালোবাসে তারা ভুলেও ৭২ এর সংবিধানের কথা বলবেন না। ৫ দফা কর্মসূচি ঘোষণা করেছি তা আদায় না হওয়া পর্যন্ত লড়াই চলবে বলে জানান তিনি।

এ ছাড়াও দাবি উপস্থাপনের পাশাপাশি আগামী নির্বাচনের নানা প্রস্তুতি ও প্রত্যাশার কথা উঠে আসে ৮ দলের নেতাদের বক্তব্যে। একইসঙ্গে দল মতের ঊর্ধ্বে উঠে অসুস্থ বেগম খালেদা জিয়ার জন্য দোয়ার কথাও জানান তারা।

 


এ ক্যটাগরির আরো খবর..