× Banner
সর্বশেষ
হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু!  বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম

নির্বাচনী সহিংসতায় উদ্বিগ্ন মার্কিন রাষ্ট্রদূত

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৮ ডিসেম্বর, ২০১৮

আমরা (যুক্তরাষ্ট্র) চাই- বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক এবং শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন হোক। নির্বাচনে সহিংসতার বিষয়ে যেসব রিপোর্ট দেখছি, তাতে আমরা উদ্বিগ্ন। এ ব্যাপারে আমাদের অবস্থান হলো- সহিংসতা অবশ্যই নিন্দনীয় এবং তা পরিহার করতে হবে।’ বললেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার।

মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। সেই সঙ্গে আগামী নির্বাচনে ভয়ভীতি ও ত্রাসমুক্ত পরিবেশ দেখতে চান বলেও জানান মিলার।

মিলার আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র মনে করে নির্বাচনের পদ্ধতি কার্যকর হবে না, যদি না সবাই নির্বাচনী প্রক্রিয়ায় সমানভাবে অংশগ্রহণ করতে না পারে। তাই আমি সবাইকে গণতান্ত্রিক উপায়ে নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করার জন্য উৎসাহিত করব। সবাইকে মুক্তভাবে পুরোদমে নির্বাচনী প্রচারে নামতে আমরা আহ্বান জানাই।’

মার্কিন রাষ্ট্রদূতের বরাত দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, ‘বর্তমান নির্বাচনের পরিবেশ ও পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। আপনারা নিজেরাই শুনেছেন-তিনি ভয়ভীতি-ত্রাসমুক্ত একটি নির্বাচন দেখতে চান, সবার কাছে গ্রহণযোগ্য, সবার অংশগ্রহণের মধ্য দিয়ে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চান। এটিই তাদের সবচেয়ে বেশি প্রত্যাশা।’

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ শেষে বিএনপি নেতাদের সঙ্গে আলাপ করে জানা যায়, কারাবন্দি খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত মামলা ও নির্বাচনে অংশ নেয়া ধানের শীষের প্রার্থীসহ বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেপ্তারের বিষয়টি তুলে ধরা হয়েছে।

এর আগে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে দুপুর পোনে একটার দিকে আসেন যুক্তরাষ্ট্রের নতুন এই রাষ্ট্রদূত। তাকে কার্যালয়ে অভ্যর্থনা জানান দলের নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল। বৈঠক শেষে দুপুর ২টার দিকে রাষ্ট্রদূত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

বৈঠকে বিএনপি মহাসচিব ছাড়াও উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সাবিহ উদ্দিন আহমেদ ও নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল।

এর আগে গতকাল সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার।


এ ক্যটাগরির আরো খবর..