× Banner
সর্বশেষ
দেশবাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিবেশ মন্ত্রীর মতবিনিময় অত্যাধুনিক স্পোর্টস ভিলেজসহ আন্তর্জাতিক মানে ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম তৃণমূলের ক্ষুদ্র উদ্যোগেই গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ – মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ইংরেজি মাধ্যমে পড়ুয়া মেধাবীদের জন্য বার কাউন্সিল পরীক্ষা যেন ‘কঠিন বাস্তবতা’ না হয়-আইনমন্ত্রী সন্ত্রাস দমনে সক্ষমতা বাড়াতে জার্মানির সহযোগিতা চাইল পুলিশের মহাপরিদর্শক পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সাক্ষাৎ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউ দূতের সাক্ষাৎ আগামী হজে বিমানভাড়া কমপক্ষে ২০ হাজার টাকা কমবে : পরিহন ও পর্যটন প্রতিমন্ত্রী দীর্ঘদিন ধরে বন্ধ মিল দ্রুত চালু করতে উদ্যোগ নিচ্ছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়

নির্বাচনী সহিংসতায় উত্তেজনা পুলিশ মোতায়েন শৈলকুপায় কাউন্সিলর প্রার্থীর ভাইকে কুপিয়ে হত্যা

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০২১
কাউন্সিলর প্রার্থীর ভাইকে কুপিয়ে হত্যা

ঝিনাইদহ প্রতিনিধি ॥ ঝিনাইদহের শৈলকুপায় নির্বাচনী সহিংসতায় একজন নিহত হয়েছেন। আসন্ন পৌর নির্বাচনে কাউন্সিলর প্রার্থী শওকত হোসেনের ছেটে ভাই আওয়ামীলীগ কর্মী ও ডিস ব্যবসায়ী বল্টু (৫০) কে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষরা। তিনি শৈলকুপা উপজেলার ষষ্টিবার গ্রামের মৃত মসলেম উদ্দীনের ছেলে। বর্তমান তারা কবিরপুরে বসবাস করছেন। স্থানীয় নুরজাহান ক্লিনিকের মালিক তারা।

পুলিশ জানায়, বুধবার রাতে কবিরপুর এলাকায় ভাইয়ের নির্বাচনী অফিসে বসে ছিলেন বল্টু।

এ সময় ৮নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আলমগীর হোসেন বাবুর সমর্থক বাপ্পির নেতৃত্বে একদল সন্ত্রাসী বল্টুকে কুপিয়ে জখম করলে তাকে দ্রুত কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই রাত সাড়ে ৯টার দিকে মারা যান। জানা গেছে এই নির্বাচনে শওকত হোসেন ও আলমগীর হোসেন বাবু প্রার্থী হিসেবে প্রচারাভিযান চালাচ্ছেন। তারা উভয় নৌকা প্রতিকের প্রার্থীর সমর্থক বলে জানা গেছে। বল্টুর মৃত্যুর বিষয়টি নিশ্চত করেছেন কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার তাপস কুমার সরকার।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম এ বিষয়ে জানান, বল্টু নামে একজন মারা গেছেন বলে শুনেছি। বিস্তারিত পরে জানাতে পারবো।


এ ক্যটাগরির আরো খবর..