× Banner
সর্বশেষ
শ্যামনগরে প্রতিবন্ধী,দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে দুই লক্ষাধিক টাকার চেক বিতরণ শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদৎবার্ষিকী অনুষ্ঠিত তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ লিবিয়ায় মাফিয়ার নির্যাতনে মাদারীপুরের যুবকের মৃত্যু পাইকগাছায় ছাত্র ও দরিদ্র মানুষের মাঝে সাইকেল, সেলাই মেশিন ও ভ্যান বিতরণ মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহর কমান্ডারের বাংলাদেশ সফর শেষ ভারতীয় হাইক‌মিশনা‌রের স‌ঙ্গে আইএবিডির প্রতি‌নি‌ধিদ‌লের সাক্ষাৎ গ্যাস-বিদ্যুৎ সংকটের জবাব চেয়ে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ১১ দলের পররাষ্ট্রমন্ত্রীর কা‌ছে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির পরিচয়পত্র পেশ

ঢাকা সিটি দক্ষিণের ৩১ নম্বর ওয়ার্ডের ফল স্থগিত

admin
হালনাগাদ: সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২০

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩১ নম্বর ওয়ার্ডের নির্বাচনী ফলাফল ঘোষণা স্থগিত ঘোষণা করেছেন এ সিটির রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন।

রোববার (২ ফেব্রুয়ারি) ফল স্থগিত ঘোষণা করে গণবিজ্ঞপ্তি জারি করেন তিনি। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) নির্বাচন বিধিমালা ২০১০-এর বিধি ৪২(১) অনুসারে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাধারণ ওয়ার্ড ৩১ নম্বরের নির্বাচনী ফলাফল ঘোষণা অনিবার্য কারণবশত স্থগিত করা হলো।

এই ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতাকারী কাউন্সিলর প্রার্থীরা হলেন- জুবায়েদ আদেল, হাজী এ এম কাইয়ুম, শেখ মোহাম্মদ আলমগীর ও ইরোজ আহমেদ। নির্বাচনে জুবায়ের আদেল বেসরকারিভাবে নির্বাচিত হন। গত ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।


এ ক্যটাগরির আরো খবর..