× Banner
সর্বশেষ
ধর্মীয় ও ভাষাগত গোষ্ঠী বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ -তথ্যমন্ত্রী সেবার নামে হয়রানি এবং অপচিকিৎসা থেকে বিরত থাকতে হবে -ভূমি প্রতিমন্ত্রী হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শিক্ষা ব্যবস্থার ব্যাপক উন্নয়নে কাজ করছে সরকার -খোকন তালুকদার এমপি দেশের ৬৪টি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ নির্মাণের পরিকল্পনা -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী পতিত সরকারের সময়ে নারী ও সংখ্যালঘুদের উপর জুলুম অত্যাচার বর্ণনাহীন -রাশেদ আল মাহমুদ তিতুমীর- চিড়িয়াখানা দর্শনার্থীদের জন্য আধুনিক ও মানসম্মত সেবা প্রদান করতে হবে -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী দুর্নীতির অভিযোগে আফাআউস এর মমতাজুলকে অপসারণ গর্ভবতীরাও হামের ঝুঁকিতে, সতর্ক থাকতে বললেন চিকিৎসকরা শিকলে বন্দি জীবন কাটছে বনলতার, নিরুপায় পরিবার 

প্রশ্নফাঁসের গুজবে অভিভাবকরা কান দেবেন না -শিক্ষামন্ত্রী

admin
হালনাগাদ: সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২০

প্রশ্নফাঁসের গুজবে অভিভাবকরা কান দেবেন না। এসএসসি পরীক্ষায় প্রশ্নফাঁস ঠেকাতে সরকার সব ধরনের ব্যবস্থা নিয়েছে। প্রশ্নফাঁস বিষয়ে গোয়েন্দা সংস্থা যথেষ্ট সতর্ক রয়েছে। কেউ যাতে প্রশ্ন ফাঁস করতে না পারে, সেজন্য এবার ৫ হাজার ৫৮০ সেট প্রশ্ন প্রণয়ন করার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত ২ হাজার ৭৯০ সেট প্রশ্ন ছাপানো হয়েছে। বলেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

সোমবার রাজধানীর তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

পরীক্ষা চলাকালীন সকল দল ও ব্যক্তিদের সহিংস কর্মকাণ্ড ও হরতাল কর্মসূচি থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, এসএসসি ও সমমান পরীক্ষায় রাজনৈতিক কোনো প্রভাব পড়বে না।

অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে ফরম পূরণ করেও পরীক্ষার্থীরা প্রবেশপত্র পায়নি-এমন অভিযোগের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, কিছু প্রতিষ্ঠানে অনুমোদন না থাকলেও সেখানে শিক্ষার্থী ভর্তি করিয়ে অন্য প্রতিষ্ঠানের মাধ্যমে রেজিস্ট্রেশন করার অভিযোগ রয়েছে। এ কারণে যথাসময়ে ফরম পূরণ করলেও যথাসময়ে প্রবেশপত্র পাচ্ছে না। এজন্য অনেক পরীক্ষার্থী বিভিন্ন বোর্ডে গিয়ে ধরনা দিচ্ছে। অনেকে আবার প্রবেশপত্র না পাওয়ায় পরীক্ষা থেকে বঞ্চিত হচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, শিক্ষা সচিব মাহবুব হোসেন, অতিরিক্ত সচিব নাজমুল হোসেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক গোলাম ফারুক প্রমুখ। উল্লেখ্য, আজ সারা দেশে সকাল ১০টায় একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে।

দেশের নয়টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদরাসা ও কারিগরি বোর্ডের আওতায় এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এতে অংশ নিচ্ছেন ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন শিক্ষার্থী। এর মধ্যে দেশের বাইরে ৮টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছে ৩৪২ জন শিক্ষার্থী। এর মধ্যে ১০ লাখ ২২ হাজার ৩৩৬ জন ছাত্র ও ১০ লাখ ২৩ হাজার ৪১৬ জন ছাত্রী। গত বছরের তুলনায় এ বছর পরীক্ষার্থীর সংখ্যা কমেছে।


এ ক্যটাগরির আরো খবর..