× Banner
সর্বশেষ
কাপ্তাই লেকের পানি বৃদ্ধিতে বিদ্যুৎ উৎপাদন বেড়েছে ২শ’ মেগাওয়াট সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা গভীর – প্রধানমন্ত্রী ঝিনাইদহে চাঁদাবাজির নাটক সাজিয়ে যুবদল নেতাকে ফাঁসানোর অভিযোগে সংবাদ সম্মেলনে মহেশপুরে দুস্থ অসহায় মানুষের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ জনসংখ্যা হ্রাসে বিশেষ প্রচারণামূলক কার্যক্রম হাতে নিচ্ছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের ঐতিহ্য সংরক্ষণে ১০ লাখ ডলারের বেশি অনুদান দিয়েছে যুক্তরাষ্ট্র নারী মরদেহের পোস্টমর্টেমে নারী ডোম নিয়োগ চেয়ে হাইকোর্টে রিট ঐতিহ্য পুনরুদ্ধারে রাজশাহী চিড়িয়াখানাকে নতুনভাবে সাজানো হবে – প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখি – প্রধানমন্ত্রী বাংলাদেশে বন্যা ও ভূমিধসের ঘটনায় সমবেদনা জানালো মালদ্বীপের প্রেসিডেন্ট

বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের উপর নির্যাতনের প্রতিবাদে কলকাতায় সংবাদ সম্মেলন

admin
হালনাগাদ: বুধবার, ২৬ এপ্রিল, ২০১৭

কলকাতা প্রেস ক্লাব

২৪ এপ্রিল ২০১৭

নমস্কার, ধন্যবাদ জানাচ্ছি আজকের আয়োজক বাংলাদেশ উদ্বাস্তু ইউনিয়ন সংসদ,  যাদের আমন্ত্রণে আমরা আজ আপনাদের মাঝে কথা বলার সুযোগ পাচ্ছি।

প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা,

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান আদিবাসী পার্টি থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিন্দন। বাংলাদেশে চলমান সংখ্যালঘু নির্যাতন, জমি দখল, জঙ্গিবাদের উত্থান, নারী ধর্ষণ, ধর্মান্তকরণ নিয়ে আমরা অত্যন্ত উদ্বিগ্ন।  সর্বোপরি বর্তমান সরকারের  নিষ্ক্রিয়তা,  গণতন্ত্রের উপহাসসহ বিরাজমান এক ভয়ানক পরিস্থিতিতে আমরা বাস করছি। ইতিমধ্যে আপনারা দেশ বিদেশে  প্রকাশিত সংবাদে অবগত হয়েছে্ন  যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসাংবিধানিকভাবে  কওমী মাদ্রাসাকে স্নাতকোত্তর স্বীকৃতিসহ পাঠ্যপুস্তকে হেফাজতে ইসলাম মনোনিত ইসলামিকরনের দাবিগুলোকে বাস্তবায়ন করেছে।  এই হেফাজত নামক ইসলামি দলগুলো মহামান্য সুপ্রীম কোর্টের ভার্স্কয সরানোকে কেন্দ্র  করে হিন্দুদের হুমকি প্রদান করেছে যে “যদি মূর্তি সরানো না হয়,  হিন্দুদের বাংলাদেশ থেকে উচ্ছেদ করব”। গত শুক্রবারে ঢাকা পল্টনে হেফাজতি জমায়েতে প্রকাশ্যে পোস্টার হাতে আওয়াজ তুলেছে, “বাঁধরে রশি মাররে টান, মূর্তি যাবে হিন্দুস্তান”।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধে ভারত সরকারের ভূমিকা বলে শেষ করা যাবে না। আমরা কৃতজ্ঞতাভরে স্মরণ করছি তৎকালীন সরকারসহ ভারতের মিডিয়াগুলো আমাদের পক্ষে প্রচার ও প্রকাশনা করে।  বাংলাদেশ নামক একটি স্বাধীন রাষ্ট্র প্রনয়ণে ভারতের ভূমিকা ছিল অনস্বীকার্য। ভাবতে অবাক লাগে বাংলাদেশ ভারতের অন্যতম বন্ধুপ্রতীম রাষ্ট্র, স্বাধীনতার পর থেকে অদ্যাবধী ভারত বাংলাদেশের সরকারকে দেশ পুনর্গঠনে সর্বতভাবে সহযোগীতা করে যাচ্ছে। অতি সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরকালে এক লক্ষ বার হাজার কোটি টাকার আর্থিক সহযোগীতার চুক্তি সম্পাদন করেন। এর মধ্যে বাহাত্তর  হাজার কোটি টাকার বেসরকারি বিনিয়োগ বাকী অর্থ দীর্ঘ মেয়াদি উন্নযন প্রকল্পে চুক্তি  সম্পাদন  করা হয়েছে। বাংলাদেশ ভারত থেকে এতো কিছু পাওয়ার পরেও বাংলাদেশের সংখ্যালঘু মানুষ স্বাভাবিক জীবন যাত্রা অতিবাহিত  করতে ব্যর্থ হচ্ছে তা আমাদের ভাবতে কষ্ট হয়।

১৯৬৪ সালে তৎকালীন পাকিস্তান সরকার হিন্দুদের সম্পত্তি গ্রাস করার লক্ষ্যে শত্রূ  সম্পত্তি আইন প্রনয়ণ করে। দেশ স্বাধীন হওয়ার পর শেখ মুজিব সরকার ১৯৭৩ সালে শত্রূ  সম্পত্তি থেকে নিছক নাম বদলে  অর্পিত সম্পত্তি আইন পাস করেছে যা এখন পর্যন্ত এই কালো আইনটি বলবৎ আছে, যার জন্য ইসলামি অত্যাচারে ভারতে পালিয়ে আসা পরিবারদের ফেলে আসা সম্পত্তিকে বেচা বিক্রি বা ভারতে আশ্রিত উদ্বাস্তুদের আইনি সম্মতি থাকলেও তাদের  বাংলাদেশে বসবাসকারী বাকি ভাই বোন বা অন্য নিকট আত্মীয় ভোগ দখল করতে পারবে না। ফলে এমন হাজার লক্ষ একর সম্পত্তি বেওয়ারিশ ঘোষণা দিয়ে দখলদার মুসলমানের পক্ষে বাংলাদেশি আইন বলবৎ হচ্ছে। অথচ যেখানে  একটি মুসলিম পরিবারের লোক সারাজীবন প্রবাসে থাকলে তার সম্পত্তি পাহারা দেওয়ার জন্য পাঁচ-সাত হাজার টাকার একটা বেতন ভোগী কর্মচারী যথেষ্ট!!!  অন্যদিকে সংখ্যালঘু পরিবার নির্যাতন সহ্য করতে না পেরে রাতের অন্ধকারে পালিয়ে পার্শ্ববর্তী রাষ্ট্রে আশ্রয়গ্রহণ করলে তাঁর সম্পত্তি রাষ্ট্রীয়ভাবে অর্পিত সম্পত্তি হয়ে যায়,  বংশপরম্পরায় সেই সম্পত্তি আর ফিরে পাওয়ার সম্ভবনা নেই। আপনারাই বলুন একই রাষ্ট্রে শুধু মাত্র ধর্মীয় ভিত্তিতে একই জাতির দুটো আইন হয় কিভাবে? তাহলে কি আমরা ধরে নিতে পারি না যে  রাষ্ট্রীয়ভাবে আমরা বঞ্চিত ও আইনের ব্যাভিচারে আমরা সংখ্যালঘু ও হিন্দুরা নিষ্পেষিত হচ্ছি। অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ আইনী জটিলতায় আবেদনকারী ৯ লক্ষ দাবীদারের মধ্যে এখন পর্যন্ত কেউ তাদের সম্পত্তি ফেরত পায়নি।

সম্প্রতি বাংলাদেশ সরকারের মন্ত্রী পরিষদে জনস্বার্থে  ধর্মীয় উপাসনালয়ে অধিগ্রহণ করা যাবে এই মর্মে একটি আইন পাস করা হয়েছে। কিন্তু আপাতদৃষ্টিতে বাংলাদেশের ভূখণ্ডে সংখ্যালঘু সম্প্রদায়ের উপাসনালয়ের জায়গা জমি বেশী। হিন্দুর জমি জবর দখল করে তার উপর মসজিদ মাদ্রাসা বানিয়ে তাকে এবার এইভাবে বেদখলের আইনি স্বীকৃতি দেয়া হল।   বর্তমান আওয়ামীলীগ সরকারের সুকৌশলে সংখ্যালঘুদের ভূসম্পত্তি গ্রাস করার নতুন একটি অপকৌশল ছাড়া কিছু নয়।

৪৬ বছরের এই বাংলাদেশে শুধুমাত্র  ইসলামী নাম নিয়ে ১৩ টি নিবন্ধিত রাজনৈতিক দল আছে। কিন্তু দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ নাগরিক হিসেবে আজও আমাদের হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের রাজনৈতিকভাবে মোকাবেলা করার জন্য আমাদের একটি রাজনৈতিক দলকেও নিবন্ধন দেওয়া হয় নাই। আমরা উদ্বিগ্ন যে আমাদের পার্টিকে এবার নিবন্ধন দিয়ে নির্বাচনে অংশ গ্রহন করতে দেয়া হবে কিনা। কিন্তু আপনারা অবগত যে বিশ্ব মানবাধিকার সনদে রাজনৈতিক দল ও সংগঠন করে স্বাধীন মত প্রকাশের অধিকার সর্বজন স্বীকৃত, কিন্তু বাংলাদেশ সরকার ও প্রশাসনের হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের সাথে বিমাতৃসুলভ আচরন বিশ্ব মানবাধিকার সনদ বিরোধী।

বাংলাদেশের হিন্দু ও সংখ্যালঘু সংগঠনগুলি নিম্নে উল্লেখিত দীর্ঘদিনের দাবি আজো উপেক্ষিতঃ

১) বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আদিবাসী পার্টিকে  নিবন্ধন করে নির্বাচনে অংশগ্রহন করার অধিকার দিতে হবে।

২) পার্টিকে স্বাধীন ও গনতান্ত্রিকভাবে নির্বাচনী প্রচার অভিযান করতে দিতে হবে।

৩) পার্টির জাতীয় সভাপতি শ্রী মিঠুন চৌধুরী ও অন্যান্য নেতৃবৃন্দের উপর থেকে দুরভিসন্ধিমূলক যাবতীয় মিথ্যা অভিযোগের ভিত্তিতে মামলা প্রত্যাহার করতে হবে।

৪) শত্রূ বা অর্পিত সম্পত্তি আইন বাতিল করতে হবে।

৫) হিন্দু বিদ্বেষী  ভুমিদস্যুদের দ্বারা হিন্দু ও সংখ্যালঘুর ভূসম্পত্তি  জবর দখল বন্ধে আইন প্রনয়ন করতে হবে। ক্ষতিগ্রস্তদের ক্ষতিপুরন দিতে হবে।

৬) ধর্মীয় উপাসনালয় ও জমিজমা অধিগ্রহন অধ্যাদেশ বাতিল করতে হবে।

৭) বিগত এক দশকে অর্ধ সহস্রাধিক হিন্দু নারী ধর্ষণ, ধর্মান্তকরন, কিডন্যাপ,  সহস্রাধিক লুটপাট, হিন্দু দেবালয়, মূর্তি ভাঙচুর, ঘর বাড়ি অগ্নি সংযোগের ঘটনায় জড়িতদের আজো কোন দৃষ্টান্তমূলক শাস্তি হয় নাই।  সংখ্যালঘু মানুষজনের নিরাপত্তা বিনষ্টকারীদের দৃষ্টান্তমূলক  শাস্তি চাই।

8) ভারতে বিজেপি সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী ভারতে আশ্রিত বাংলাদেশের হিন্দু ও অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের আইনি সুরক্ষা, জীবন ধারনের জন্য অন্ন বস্ত্র বাসস্থান ও নাগরিকত্বের মর্যাদা দিতে হবে।

এবার আপনারাই বলুন বারবার কি আমরা অধিকার থেকে বঞ্চিত হচ্ছি না? এক সমীক্ষায় দেখা গিয়েছে যে বিগত ৩০ বছরে যতটুকু সংখ্যালঘু নির্যাতন হয়েছে তার চেয়ে বেশী নির্যাতন হয়েছে আওয়ামীলীগ সরকারের এই বিগত আট বছরে তার সর্বশেষ উদাহরণ অতি সম্প্রতি  ব্রাহ্মণ বাড়িয়ার  নাসিরনগরের মিথ্যা ধর্মীয় উস্কানিকে ঈঙ্গিত করে হিন্দুদের প্রায় ৩০০ বাড়ীঘর স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দের কূট কৌশলে গ্রাম থেকে গ্রামান্তর জ্বালিয়ে ধ্বংস করে দিয়েছে। একইভাবে দিনাজপুরের গোবিন্দগঞ্জ সাঁওতাল পল্লীতে আওয়ামীলীগ ও পুলিশেরা নিজেরাই নিরীহ সাঁওতালপল্লী আগুনে জ্বালিয়ে দেয়।  শুধু কি তাই? মন্দিরে অনুপ্রবেশ কোরে বেশ কয়েকজন পুরোহিতকে গলা কেটে হত্যা করা হয়। এভাবেই প্রতিদিন একের পর এক নির্যাতন নিপীড়ন এ হেন অত্যাচার নেই যা সংখ্যালঘুদের উপর করা হয় না। আমরা এই আওয়ামীলীগ সরকারকে সংখ্যালঘু বান্ধব সরকার মনে করেছি কিন্তু প্রকৃত অর্থে এই আআওয়ামীলীগ সরকারের নেতৃবৃন্দ ও কর্মী দ্বারাই আমরা সব চেয়ে বেশী আক্রান্ত হয়ে চলেছি, যা অত্যন্ত দুর্ভাগ্যের।  আমরা শেখ হাসিনা সরকারের কাছে সুবিচার চাই।

আমরা বিনীত ভাবে সংবাদ মাধ্যমের সহায়তা আবেদন করি যে ভারত সরকার ও পশ্চিম বঙ্গ রাজ্য সরকার বাংলাদেশের নির্যাতিত হিন্দু ও অন্যান্য ধর্মীয় জাতি ও ভাষা ভিত্তিক সংখ্যালঘুদের বিষয়টি সহানুভুতির সাথে বিবেচনা করবেন। আমরা, অতীতের মত রাজ্যের সব গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক দল ও সংগঠনের কাছে সনির্বন্ধ অনুরোধ জানাই যে আপনারা আমাদের পাশে দাঁড়ান ও বাংলাদেশের সাম্প্রদায়িক চেতনা ও সংখ্যালঘু নিপীড়নের বিরুদ্ধে সরব হবেন।

পরমেশ্বর সকলের মঙ্গল করুন।                         

          

( বিজয় দাস কাবু )

প্রেস সচিব

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আদিবাসী পার্টী

ঢাকা, বাংলাদেশ

Camp: Kolkata

(দি নিউজের পক্ষ থেকে পুরনাঙ্গ প্রেস নোটটি পাঠকের জ্ঞাতার্থে প্রকাশিত হল। ছবিতে সাংবাদিকদের সামনে ব্যক্তব্য রাখছেন মিঠুন চৌধুরী)


এ ক্যটাগরির আরো খবর..