× Banner
সর্বশেষ
“ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়” – ভূমি প্রতিমন্ত্রী যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শার্শায় মানববন্ধন জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী ICESCO আয়োজিত মন্ত্রীদের উচ্চ-পর্যায়ের সংলাপে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ উর্দুভাষী জনগোষ্ঠীর নাগরিক সুবিধা ও স্থায়ী আবাসনের দাবি নিয়ে কাজ করবে সরকার – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমসহ কৃষিপণ্য রপ্তানির সকল বাঁধা দূর করা হবে – কৃষিমন্ত্রী রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট সংক্ষিপ্ত সময়ের মধ্যে দাখিলের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর মান্দায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও কর্নার বিতরণ ডিজিটাল সেবায় প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশাধিকার নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার – ফকির মাহবুব আনাম পাইকগাছায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন এমপি আবুল কালাম আজাদ

নির্বাচনকেন্দ্রিক সহিংসতা কঠোর হাতে মোকাবিলা করা হবে

admin
হালনাগাদ: শনিবার, ৩ নভেম্বর, ২০১৮

তফসিল ঘোষণার পর আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচন কমিশনারের অধীনে চলে যাবে। নির্বাচনকেন্দ্রিক যে কোনও বিশৃঙ্খলা ও সহিংসতা কঠোর হাতে মোকাবিলা করা হবে।  বললেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

শনিবার (৩ নভেম্বর) সকালে জেল হত্যা দিবস উপলক্ষে ঢাকার কেন্দ্রীয় কারাগারের পুরাতন ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচন কমিশনের অধীনে আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনী থাকবে। তবে নির্বাচনকেন্দ্রিক যদি কেউ সহিংসতা করার পরিকল্পনা কারে তবে তা কঠোর হস্তে মোকাবিলা করা হবে। আমাদের পুলিশ বাহিনী এখন আগের চেয়ে অনেক সক্ষম। যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবে তারা।

জাতীয় চার নেতার একজন সৈয়দ নজরুল ইসলামের ছেলে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সৈয়দ সাফাউল ইসলাম বলেন, পর্দার অন্তরালের মুখোশ গুলো আমরা দেখতে চাই। তারা কারা ছিল যারা দেশের সঙ্গে বেঈমানি করেছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করার সাথে এই হত্যার সম্পর্ক রয়েছে। পরিদর্শনের সময় ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্বরাষ্ট্রমন্ত্রীসহ জাতীয় নেতাদের স্বজনরা।


এ ক্যটাগরির আরো খবর..