× Banner
সর্বশেষ
পেটে ঢুকিয়ে ইয়াবা পাচারের চেষ্টা,আটক গাজীপুরের তরুণী টেপ বল ক্রিকেটকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সাত মন্ত্রণালয়ের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী বগুড়ায় আসছেন শনিবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান একটি দুর্ঘটনায় পেহেলির অকাল মৃত্যুতে মা-বাবার ভবিষ্যৎ স্বপ্নের সমাধি জুলাই আন্দোলনের ত্যাগকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে হবে – তথ্যমন্ত্রী পুলিশ কর্মকর্তাদের নিয়ে অপপ্রচার, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি শিগগিরই শুরু হবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ – পানি সম্পদ মন্ত্রী সংবাদপত্র সমাজের দর্পণ – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী শেখ হাসিনা কি বেঁচে আছেন, না কি মারা গেছেন- রাশেদ খাঁন

পিআইডি

নিরাপদ খাদ্য উৎপাদনে উৎস থেকেই কীটনাশকের মান নিয়ন্ত্রণ জোরদারের আহ্বান কৃষিমন্ত্রীর

Kishori
হালনাগাদ: রবিবার, ১২ জুলাই, ২০২৬
নিরাপদ খাদ্য উৎপাদনে উৎস থেকেই কীটনাশকের মান
নিরাপদ খাদ্য উৎপাদনে উৎস থেকেই কীটনাশকের মান

নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করতে কীটনাশকের ব্যবহার, আমদানি এবং মান নিয়ন্ত্রণে উৎস পর্যায় থেকেই কার্যকর নজরদারি জোরদার করার আহ্বান জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

রোববার রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) মিলনায়তনে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. মো. আবদুছ ছালামের সভাপতিত্বে কৃষি সচিব ড. রফিকুল ই মোহামেদ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব এ কে এম সোহেল এবং কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মাহমুদুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, অনেক ক্ষেত্রে ফসল সংগ্রহের ঠিক আগে কীটনাশক প্রয়োগের কারণে খাদ্যে ক্ষতিকর রাসায়নিকের অবশিষ্টাংশ থেকে যায়, যা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। এ পরিস্থিতি মোকাবিলায় কৃষকদের সচেতনতার পাশাপাশি কীটনাশকের আমদানি, নিবন্ধন, মান যাচাই এবং দেশে প্রবেশের স্থান থেকেই কঠোর মান নিয়ন্ত্রণ ব্যবস্থা কার্যকর করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, নিরাপদ খাদ্য উৎপাদন এখন দেশের কৃষি খাতের অন্যতম প্রধান চ্যালেঞ্জ। একই সঙ্গে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের কৃষিপণ্যের প্রতিযোগিতা বাড়াতে খাদ্য নিরাপত্তা ও গুণগত মান নিশ্চিত করা অপরিহার্য।

রপ্তানিযোগ্য কৃষিপণ্যে আন্তর্জাতিক মান নিশ্চিতের আহ্বান

কৃষিমন্ত্রী বলেন, উর্বর মাটি, অনুকূল জলবায়ু, পর্যাপ্ত সূর্যালোক এবং বৃষ্টিপাতের মতো প্রাকৃতিক সুবিধা কাজে লাগিয়ে আন্তর্জাতিক মানসম্পন্ন কৃষিপণ্য উৎপাদনের সুযোগ রয়েছে বাংলাদেশের।

তিনি জানান, আম রপ্তানিতে আধুনিক ও স্বাস্থ্যসম্মত প্যাকেজিং ব্যবস্থা ইতোমধ্যে ইতিবাচক ফল দিচ্ছে। একইভাবে কাঁঠাল, মাংসসহ অন্যান্য কৃষিপণ্যেরও বৈশ্বিক বাজারে উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে। তবে উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ এবং সরবরাহের প্রতিটি ধাপে আন্তর্জাতিক মান অনুসরণ করতে হবে।

গবেষণা ও প্রযুক্তি মাঠপর্যায়ে পৌঁছানোর তাগিদ

মন্ত্রী আরও বলেন, নিরাপদ ও টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুলতে কৃষি গবেষক, বিজ্ঞানী, সম্প্রসারণ কর্মকর্তা এবং মাঠপর্যায়ের কর্মীদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। গবেষণালব্ধ প্রযুক্তি দ্রুত কৃষকের কাছে পৌঁছে দিয়ে পরিবেশবান্ধব ও আধুনিক কৃষি ব্যবস্থার সম্প্রসারণ ঘটাতে হবে।


এ ক্যটাগরির আরো খবর..