× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্র–পাকিস্তান সম্পর্ক নিয়ে নতুন বিতর্ক: কৌশল নাকি ভুল হিসাব? উগ্রবাদী হামলার আশঙ্কা: গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ আজ ২৫ এপ্রিল শনিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ এপ্রিল শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির

নিরাপদ খাদ্য উৎপাদনে অগ্রণী ভূমিকা কৃষকের

admin
হালনাগাদ: শুক্রবার, ১৪ অক্টোবর, ২০১৬

খুলনা প্রতিনিধিঃ দেশের অর্থনীতির অন্যতম খাত হচ্ছে কৃষি। সরকার খাদ্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি সবার জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে কাজ করছে। ব্যাপারে কৃষকদেরই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। বললেন মৎস্য প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ।

বৃহস্পতিবার সকালে খুলনার দৌলতপুর মেট্রোপলিটন কৃষি অফিস মিলনায়তনে মাসব্যাপী ইঁদুর নিধন অভিযান২০১৬ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী সব বলেন। খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং দৌলতপুর মেট্রোপলিটন অফিস অনুষ্ঠানের আয়োজন করে

প্রতিমন্ত্রী বলেন, ইঁদুর ফসলের ব্যাপক ক্ষতি করে। পরিকল্পিত উপায়ে ইঁদুর নিধন করতে হবে  ইঁদুরকে ফসল সম্পদের  অন্যতম শত্রু হিসেবে চিহ্নিত করে তিনি বলেন, সব স্তরের জনগণকে ইঁদুর নিধনে উদ্বুদ্ধ করতে হবে। ইঁদুর নিধনে লাগসই প্রযুক্তির উদ্ভাবনে কৃষি সম্প্রসারণ অফিস কৃষি বিজ্ঞানীদের এগিয়ে আসতে হবে ইঁদুর নিধনে মিডিয়ার মাধ্যমে ব্যাপক প্রচারপ্রচারণা বাড়াতে হবে। তিনি আরও বলেন, বর্তমান সরকার কৃষকের ভাগ্যোন্নয়ন কৃষি উৎপাদন বৃদ্ধি করতে ব্যাপক কর্মসূচি গ্রহণ করে বাস্তবায়ন করছে, এরই ফলশ্রুতিতে দেশের খাদ্য উৎপাদন অনেকাংশে বৃদ্ধি পেয়েছে

অনুষ্ঠানে বক্তৃতা দেন খুলনা জেলা পরিষদের প্রশাসক শেখ হারুনুর রশিদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক নিত্যরঞ্জন বিশ্বাস এবং ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সরদার আবু সালেহ। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাহাঙ্গীর হোসেন এতে সভাপতিত্ব করেন। স্বাগত বক্তৃতা করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোঃ আব্দুল লতিফ। মূলপ্রবন্ধ উপস্থাপন করেন খুলনা আঞ্চলিক কৃষি গবেষনা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা . মো. হারুনর রশিদ

পরে প্রতিমন্ত্রী একটি ইঁদুরের লেজ কেটে মাসব্যাপী ইঁদুর নিধন অভিযান কার্যক্রমের উদ্বোধন করেন ইঁদুর নিধন কার্যক্রমের ওপর ভিত্তি করে জেলা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরীতে কৃষি কর্মকর্তা এবং কৃষকদের মাঝে পুরস্কার দেন। অনুষ্ঠানে কৃষি মৎস্য বিভাগের কর্মকর্তা, কৃষক, খামার মালিকসহ জেলা উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন

এর আগে প্রতিমন্ত্রীর  নেতৃত্বে দৌলতপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চত্ত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়

দুপুরে প্রতিমন্ত্রী সাতক্ষীরা কালিগঞ্জ প্রাণিসম্পদ বিভাগের নবনির্মিত উপজেলা প্রাণিসম্পদের কার্যালয় উদ্বোধন করেন এবং বিকেলে খুলনা সিএসএস আভা সেন্টারে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ আয়োজিত বিভাগীয় সাংগঠনিক কর্মশালায় যোগদান করেন


এ ক্যটাগরির আরো খবর..