× Banner
সর্বশেষ
আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার আগামী ৩০ এপ্রিল সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বেশি দামে তেল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা  চট্টগ্রাম শহরে একজন ব্যক্তিও অনিরাপদে থাকবে না -চসিক মেয়র

নিরপেক্ষ নির্বাচন হলে জয় পাবে না ক্ষমতাসীনরা

admin
হালনাগাদ: রবিবার, ৪ ডিসেম্বর, ২০১৬

বিশেষ প্রতিনিধিঃ  নিরপেক্ষ নির্বাচন কমিশনের (ইসি) অধীনে নির্বাচন হলে ক্ষমতাসীনরা বিজয়ী হবে না। আর এ কারণে নির্বাচন কমিশন গঠনের বিষয়ে বিএনপির চেয়াপারসন খালেদা জিয়ার প্রস্তাব গ্রহণ করা হচ্ছে না বললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

আজ রোববার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ কল্যাণ পার্টির নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিএনপি নেতা এ অভিযোগ করেন।

নজরুল ইসলাম বলেন, ক্ষমতাসীনদের কাছে দলনিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের কোনো প্রস্তাব থাকলে তা তারা উপস্থাপন করতে পারে। বর্তমান কমিশনের মতো সরকার আরেকটি  নির্বাচন কমিশন গঠনের ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন তিনি।

গত ১৮ নভেম্বর নির্বাচন কমিশনের প্রস্তাব দেন খালেদা জিয়া। এতে তিনি বাছাই কমিটি গঠনসহ ১৩ দফা প্রস্তাব দেন।


এ ক্যটাগরির আরো খবর..