× Banner
সর্বশেষ
সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী – প্রধানমন্ত্রী সাতক্ষীরায় তিনদিন ব্যাপি ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ মাদক ও তামাকজাত দ্রব্যের বিস্তার রোধে সচেতনতা সৃষ্টির তাগিদ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শার্শা থানা পুলিশের পৃথক অভিযানে আটক ৮ ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব সদস্যদের বৈঠক হজক্যাম্পে চালু হয়েছে লাগেজ র‌্যাপিং সেবা বক্সার সৈয়দ মহিউদ্দিন আহমেদের মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর গভীর শোক

ডেস্ক

নিয়ন্ত্রণ রেখায় ১১ দিন ধরে বিনা প্ররোচনায় গুলি চালাচ্ছে পাকিস্তান সেনা

Kishori
হালনাগাদ: সোমবার, ৫ মে, ২০২৫
বিনা প্ররোচনায় গুলি

টানা ১১ দিন ধরে জম্মু ও কাশ্মীরের সীমান্তে নিয়ন্ত্রণ রেখায় যুদ্ধ বিরতি লঙ্ঘন করেছে পাকিস্তানের সেনা। আজকেও বিনা প্ররোচনায় গুলি চালানো হয়েছে পাকিস্তানের তরফে। ভারতীয় সেনাবাহিনী সঙ্গে সঙ্গে গুলির জবাব দেয়।

ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে, এ দিন জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা, বারামুল্লা, পুঞ্চ, রাজৌরি, মেন্ধার, নওশেরা, সুন্দরবানি এবং আখনুরের বিপরীত দিকে  অবস্থিত পাকিস্তানের সেনার পোস্ট থেকে ছোট অস্ত্রের মাধ্যমে গুলি চালানো হয়। গত কয়েক দিনের মতো এই দিনেও বিনা প্ররোচনায় গুলি চালানো হয়েছে পাকিস্তানের তরফে।  ভারতীয় সেনাবাহিনী সঙ্গে সঙ্গে গুলির জবাব দেয়।

উল্লেখ্য গত মাসের ২২ তারিখে, পহেলগামে জঙ্গি হামলা হয়। ওই হামলার পর থেকেই জম্মু ও কাশ্মীর জুড়ে জঙ্গিদের বিরুদ্ধে লাগাতার অভিযান শুরু করেছে সেনা এবং পুলিশ। ওই এলাকায় উত্তেজনার মধ্যেই নিয়ন্ত্রণ রেখায় লাগাতার যুদ্ধ বিরতি শুরু করেছে পাকিস্তান।

সীমান্তে এখন যুদ্ধ পরিস্থিতি। রবিবারই পাকিস্তানের নাম না করেই তাদেরকে ফের সতর্ক করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন, ‘দেশবাসী যা চাইছেন, তাই হবে। উপযুক্ত জবাব দেওয়া হবে।’  অন্য দিকে, ‘আসন্ন যুদ্ধ পরিস্থিতি’ বিবেচনা করে, রবিবার রাতেই, পাঞ্জাবের ফিরোজ়পুর সেনা ছাউনিতে আধ ঘণ্টা ব্ল্যাকআউটের মহড়া দেয় ভারতীয় সেনা।  রাত ৯টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত সম্পূর্ণ অন্ধকার করে রাখা হয় গোটা এলাকা।


এ ক্যটাগরির আরো খবর..