× Banner
সর্বশেষ
আসুন আমরা ট্রান্সপারেন্সি গ্লাস দিয়ে সমাজটাকে দেখি -জামায়াতের আমির গভীর রাতে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীকে সাজা দিলেন ইউএনও পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরা বন্ধ থাকলে বুঝবো ‘ডাল মে কুচ কালা হ্যায়’ – শিক্ষামন্ত্রী কৃষক-ভোক্তার সরাসরি সংযোগে বাজারে আসবে স্বস্তি -বাণিজ্যমন্ত্রী মধুখালীতে কথিত দুই সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন, চাঁদাবাজি ও মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ ভয়াবহ আগুনে কামারখালী বাজারের মুদি দোকান পুড়ে ছাই, ১০লক্ষ টাকার ক্ষতি দেশের সব স্কুল-কলেজে বৈসাবি, চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখে ৩ দিনের ছুটি ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারীর মৃত্যুতে নিন্দা শান্তি আলোচনার আগে ইজরায়েলের সতর্কবার্তা শান্তি আলোচনা ব্যর্থ হলে ইরানের বিরুদ্ধে পুনরায় হামলা -ট্রাম্প

নিম্ন আয়ের মানুষকে বিমা সুবিধার আওতায় আনতে হবে -এলজিআরডি প্রতিমন্ত্রী

admin
হালনাগাদ: বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২০

দেশের অগ্রগতি নিশ্চিত করতে নিম্ন আয়ের মানুষকে বিমা সুবিধার আওতায় আনতে হবে, যা টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে। বলেছেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য।

প্রতিমন্ত্রী আজ পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন ‘আমার বাড়ি আমার খামার’ শীর্ষক প্রকল্পের আন্তঃমন্ত্রণালয় সম্পর্কিত স্টিয়ারিং কমিটির ১৩তম সভায় বাংলাদেশ সচিবালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সম্মেলন কক্ষে এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরো বলেন, আমাদের যা কিছু র্অজন, যত সব উত্তরণ তার ভিত্তি মূলে রয়েছে জাতি পিতার আজীবন স্বপ্নলালিত উন্নয়ন ভাবনা। বঙ্গবন্ধু সমবায়ের মাধ্যমে কৃষক ও সাধারণ মানুষের  উন্নয়নের কথা বলেছেন।  সেজন্য বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আমার বাড়ি আমার প্রকল্পের তত্ত্বাবধানে ‘বঙ্গবন্ধু পল্লী সমবায় বিমা’ নামে একাটি ক্ষুদ্র বিমা চালুর জন্য তিনি প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোঃ রেজাউল আহসানের সভাপতিত্বে সভায়  আরো উপস্থিত ছিলেন পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান মিহির কান্তি মজুমদার, আমার বাড়ি আমার খামার প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ আকবর হোসেন, বিআরডিবি’র মহাপরিচালক মোঃ গিয়াস উদ্দিন এবং সমবায় অধিদপ্তরের নিবন্ধক ও মহাপরিচালক মোঃ আমিনুল ইসলাম।


এ ক্যটাগরির আরো খবর..