× Banner
সর্বশেষ
বাংলাদেশ ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে যে আলোচনা হলো দেশজুড়ে বিমা সুরক্ষার পরিসর বাড়াতে একসাথে কাজ করবে মেটলাইফ বাংলাদেশ ও গ্রামীনফোন যশোর সীমান্তে প্রায় ১০ কোটি টাকা মূল্যের মাদক-ক্রিস্টাল মেথ আইস ও চোরাচালানী মালামাল উদ্ধার, আটক ১ প্রাইভেট কার খাদে পড়ে দেড় বছরের মেয়ের মৃত্যু, বাবা-মা হাসপাতালে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে ভারতে আটক ৭ বাংলাদেশি নাগরিককে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে প্রত্যাবর্তন ঈদযাত্রায় জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব পড়বে না – বাণিজ্যমন্ত্রী ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মসূচি বিমান বাহিনীর ধর্মীয় উপাসনালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সম্মানী দেওয়ার কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন পাঁচ সিটিতে নিয়োগ পাওয়া নতুন প্রশাসকেরা

নারায়ন দেবনাথ

নিমিশা প্রিয়ার ফাঁসির আদেশ স্থগিত করে দিল ইয়েমেন

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

কাতারে ৮ ভারতীয় নৌসেনা(অবঃ)র মৃত্যুদন্ডাদেশ মওকুফের পর এবার আরেক মুসলিম দেশ ইয়েমেন এক ভারতীয় নার্স নিমিশা প্রিয়ার ফাঁসির আদেশ স্থগিত করে দিল।আগামীকাল তার ফাঁসি হওয়ার কথা ছিলো।

শেষ মুহুর্তে ভারতীয় এক সুফি ধর্মগুরু শেখ আবুবকর আহমেদের হস্তক্ষেপে নিমিশার ফাঁসি স্থগিত হয়। নিমিশা প্রিয়ার ফাঁসির আদেশ নিয়ে ভারত আইনিভাবে চেষ্টা করে সাফল্য পায়নি। কারণ ইয়েমেনে বিচারকার্য পরিচালিত হয় শরিয়তি বিধানে। গতকাল কেন্দ্রীয় সরকার সুপ্রিমকোর্টে জানিয়ে দিয়েছিল এ বিষয়ে আইনি ভাবে তাদের যাযা করা প্রয়োজন সবই তারা করেছে। সরকারিভাবে আর বিশেষ কিছু করার নেই। সর্বশেষ ভারত ফাঁসির আদেশ স্থগিতের আবেদন করেছিল।

ইয়েমেনে মৃতের পরিবারকে ব্লাডমানির আর্থিক সাহায্যের বিনিময়ে দোষীকে ক্ষমা করার প্রথা প্রচলিত। ভারতের গ্রান্ড মুফতি খেতাবে ভূষিত ৯৪ বছর বয়েসি সুফি সাধক শেখ আবুবকর আহমেদ ইয়েমেনের ধর্মীয় সংগঠন গুলোর সাথে এবং মৃত মাহাদির পরিবারের সাথে আলোচনার পর নিমিশা প্রিয়ার ফাঁসির আদেশ স্থগিত হয়। এখন দেখার কি শর্তে ফাঁসির আদেশ স্থগিত হলো।

ভারতীয় নার্স নিমিশা প্রিয়া ভারতের কেরালার বাসিন্দা। ভালো আয়ের খোঁজে চাকরি নিয়ে তিনি ইয়েমেন গিয়েছিলেন।সেখানে গিয়ে তিনি ইয়েমেনের এক নাগরিক মাহাদীর সাথে যৌথভাবে একটি নার্সিংহোম খুলেছিলেন। একটা সময় নিমিশা দেশে ফিরে আসতে চেয়েছিলেন। কিন্তু মাহাদী তার পাসপোর্ট আটকে রেখে তার উপর নির্যাতন করছিল। শেষে একদিন নিমিশা মাহাদীকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে তার পাসপোর্ট উদ্ধার করার চেষ্টা করেছিল। কিন্তু ঔষধের মাত্রা অতিরিক্ত হওয়ায় মাহাদীর মৃত্যু হয়। তারপর তার বিরুদ্ধে শরিয়া আদালতে মামলা হয় এবং শরিয়া আদালত তাকে মৃত্যুদন্ডাদেশ দেয়।

লোভে পড়ে নিমিশা প্রিয়া ইয়েমেনের মতো একটি কট্টর ইসলামিক দেশে গিয়েই ভুল করেছিল। যারজন্য তার জীবন আজ ওষ্ঠাগত।


এ ক্যটাগরির আরো খবর..