× Banner
সর্বশেষ
দুদিনে ৯৪ চাঁদাবাজ গ্রেফতার, তদবিরে ছাড়া হবে না – ডিএমপি কমিশনার ৩ মাস সহায়তা দেয়া হবে হাওড়াঞ্চলের কৃষকদের – দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী কবি সুকান্তের আদর্শকে ধারন করে মাদক মুক্ত সমাজ গড়তে হবে-এস এম জিলানী জুলাই সনদের প্রতিটি দফা আমরা বাস্তবায়ন করব – প্রধানমন্ত্রী আরজেএফ’র উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত দিল্লিতে বহুতল ভবনে ভয়াবহ আগুন, ৯ জনের মৃত্যু জেলা প্রশাসক সম্মেলন-২০২৬ শুরু, যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত মহাসাগরে ‘ডাবল-লক’: চীনের জ্বালানি সরবরাহে ভারতের কৌশলগত চাপ হরমুজ প্রণালি সংকট: সারের সরবরাহে ধাক্কা, বৈশ্বিক খাদ্য নিরাপত্তায় শঙ্কা আজ ৩ মে রবিবার সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায়

নিবন্ধন চায় ১৭১৭ অনলাইন পত্রিকা, ১০৫ টিভি

admin
হালনাগাদ: রবিবার, ২৬ জুন, ২০১৬

বিশেষ প্রতিবেদকঃ অনলাইন নিউজপোর্টাল হিসেবে নিবন্ধন পেতে দেশের এক হাজার ৭১৭টি প্রতিষ্ঠান তথ্য অধিদপ্তরে আবেদন করেছে। এ ছাড়া ১০৫টি অনলাইন টিভি চ্যানেলও নিবন্ধনের জন্য কাগজপত্র জমা দিয়েছে, বললেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

আজ সংসদে জাতীয় পার্টির সদস্য মোহাম্মদ ইলিয়াছের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান। বার্তা সংস্থা বাসসের এক প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে।

তথ্যমন্ত্রী বলেন, অনিবন্ধিত অনলাইনভিত্তিক টিভি চ্যানেল, অনলাইন রেডিও, অনলাইন পত্রিকাগুলোর দায়বদ্ধতা সৃষ্টির লক্ষ্যে সরকার প্রয়োজনীয় নীতিমালা প্রণয়নসহ নিবন্ধন কার্যক্রম হাতে নিয়েছে। এই উদ্দেশ্যে সরকার ‘অনলাইন গণমাধ্যম নীতিমালা-২০১৬’ প্রণয়নের উদ্যোগ গ্রহণ করেছে। এরই মধ্যে অনলাইনভিত্তিক টিভি চ্যানেল, অনলাইন রেডিও, অনলাইন পত্রিকা নিবন্ধন কার্যক্রমের আওতায় আনার জন্য আবেদন দাখিলের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

১০৫টি অনলাইন টিভি চ্যানেল, ১৮টি অনলাইন রেডিও এবং এক হাজার ৭১৭টি অনলাইন পত্রিকা নিবন্ধনের জন্য তথ্য অধিদপ্তরে আবেদন করেছে।

তথ্যমন্ত্রী জানান, বর্তমানে অনুমোদিত বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেলের সংখ্যা ৪১টি, অনুমোদিত এফএম বেতারের সংখ্যা ২৮টি, অনুমোদিত কমিউনিটি রেডিওর সংখ্যা ৩২টি এবং দৈনিক পত্রিকার সংখ্যা এক হাজার ৮৬টি।

হাসানুল হক ইনু বলেন, বর্তমান সরকার সাংবাদিকবান্ধব। সরকার সাংবাদিকদের কল্যাণে আন্তরিকভাবে কাজ করছে। এরই ধারাবাহিকতায় সাংবাদিকদের কল্যাণে অষ্টম ওয়েজ বোর্ড ঘোষণা করা হয়েছে এবং ঘোষিত মজুরি বোর্ড বাস্তবায়নে পত্রিকার বিজ্ঞাপন হার দ্বিগুণ করা হয়েছে। ‘সাংবাদিক কল্যাণ ট্রাস্টে’ সিডমানি হিসেবে পাঁচ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..