× Banner
সর্বশেষ
পশ্চিমবঙ্গে শব্দদূষণ রোধে লাউডস্পিকার অপসারণ, আদালতের নির্দেশ বাস্তবায়নের দাবি সরকারের আজ ৭ আগস্ট বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ শ্রাবণ শুক্রবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে শ্যামনগরে প্রতিবন্ধী,দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে দুই লক্ষাধিক টাকার চেক বিতরণ শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদৎবার্ষিকী অনুষ্ঠিত তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ লিবিয়ায় মাফিয়ার নির্যাতনে মাদারীপুরের যুবকের মৃত্যু পাইকগাছায় ছাত্র ও দরিদ্র মানুষের মাঝে সাইকেল, সেলাই মেশিন ও ভ্যান বিতরণ মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহর কমান্ডারের বাংলাদেশ সফর শেষ

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

নিজে অন্যায় করবো না, কাউকে অন্যায় করতে দিব না -এস এম জিলানী

Kishori
হালনাগাদ: রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
অন্যায় করতে দিব না

ক্ষমতার দাপট দেখিয়ে কেউ অন্যায়-অত্যাচার করলে তাকে কোন ভাবেই ছাড় দেওয়া হবে না। আমি নিজে অন্যায় করবো না, কাউকে অন্যায় করতে দিব না। দলীয় নেতা কর্মীদের প্রতি হুঁসিয়ারি উচ্চারণ করে বলেন গোপালগঞ্জ-৩(কোটালীপাড়া-টুঙ্গিপাড়া)আসনের নব নির্বাচিত সংসদ সদস্য কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী।

গতকাল শনিবার সন্ধ্যায় কোটালীপাড়ার উনশিয়া ভট্রের বাগানে সনাতন ধর্মাবলম্বীদের একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন।

নব-নির্বাচিত এই সংসদ সদস্য বলেন, রাজনৈতিক ক্ষমতা চিরস্থায়ী নয়। ইতিহাস সাক্ষী,দীর্ঘ সময় ক্ষমতায় থাকার পরেও মুহূর্তের মধ্যে পরিস্থিতি বদলে গেছে। সে কারণে ক্ষমতার অপব্যবহার থেকে আপনারাদের দূরে থাকতে হবে।

তিনি আরো বলেন, আমি ১২ তারিখের আগে একটি দলের মনোনীত প্রার্থী ছিলাম। আমি নির্বাচিত হয়েছি। এখন আমি কোটালীপাড়া-টুঙ্গিপাড়ার সকল জনগনের এমপি। আমার কাছে এখন সবাই সমান। সকলে আমার কাছ থেকে সমান সুযোগ সুবিধা পাবে।

এস এম জিলানী উপস্থিত সনাতনী ধর্মাবলম্বীদের  উদ্দেশ্য করে বলেন, এই কোটালীপাড়ার মানুষ, বিশেষ করে হিন্দু ভাই-বোনেরা আমাকে যে ভাবে ভোট দিয়ে তাদের বুকে টেনে নিয়েছেন। যে ভাবে ভালোবাসার বন্ধনে আটকে ফেলেছে। যে ভাবে আস্তা ও বিশ্বাস করেছেন, আমি সেই আস্তা ও বিশ্বাসের জায়গাটা ধরে রাখতে পারি।

তিনি বলেন, আপনারা আমাকে আশির্বাদ করবেন। আমি যেন আপনাদের শান্তি,সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে পারি। আমার জীবনের সবটুকু উজাড় করে দিয়ে আপনাদের পাশে থাকতে পারি।

এ সময় রজগীনি কর্মকার নামে ষাটোর্ধ্ব এক মহিলা এস এম জিলানীর কাছে তার বাড়িতে প্রবেশের রাস্তাটি করে দেওয়ার জন্য দাবী জানায়।জবাবে এস এম জিলানী বলেন,আমি আপনার বাড়িতে প্রবেশের রাস্তাটি করে দিবো ‘মা’,এটা আমার দায়িত্ব।এস এম জিলানীর এ কথা শোনার পর উপস্থিত জনগণ করতালি দিয়ে তাকে স্বাগত জানায়।

এরপর এস এম জিলানী কোটালীপাড়া উপজেলা সদরের কাজী মন্টু ফিলিং স্টেশনে পাশের মাঠে দলীয় নেতৃবৃন্দ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।


এ ক্যটাগরির আরো খবর..