× Banner
সর্বশেষ
পঞ্চগড়ের বোদায় নির্বাচনে ব্যবহৃত চুরি হওয়া সিসি ক্যামেরা উদ্ধার: আটক ২ বৈশাখ উদযাপনে বাংলাদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ‘এক্স৮ডি’ সাপাহারে বারি মিষ্টিআলু-১৭ জাতের ফলাফল প্রদর্শনী সব জাতিসত্তার ঐক্যে গড়ে উঠবে নতুন বাংলাদেশ: দীপেন দেওয়ান দেশে আন্দোলন শুরু হয়ে গেছে -জামায়াতে আমির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ ও ভারতের মধ্যকার মৈত্রীর মূলে রয়েছে মহান মুক্তিযুদ্ধ – স্পিকার মাঝ রাতে ডাব গাছের চূড়ায় তরুণের কান্ড,উদ্ধার করলো ফায়ার সার্ভিস তথ্যমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ ভারতীয় হাইকমিশনারের বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে বিবিএসকে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে কাজ চলছে – পরিকল্পনা প্রতিমন্ত্রী

নিজের বন্দুক নিজের মাথায় ঠেকিয়ে পুলিশের আত্মহত্যা

Dutta
হালনাগাদ: বুধবার, ২১ জুলাই, ২০২১

মেহেরপুরে নিজের বন্দুক নিজের মাথায় ঠেকিয়ে আত্মহত্যা পুলিশ সদস্যের।

বুধবার (২১ জুলাই) মেহেরপুরের মুজিবনগর উপজেলার রতনপুর পুলিশ ফাঁড়িতে ভোর সাড়ে ৪টার দিকে এই ঘটনা ঘটে।

নিহত সাইফুল ইসলাম (২৭) নিজের ব্যবহৃত রাইফেল মাথায় ঠেকিয়ে গুলি করে আত্মহত্যা করেছেন। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কবুরহাট গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে সে।

পুলিশে কর্মরত অবস্থায় চলতি বছরের প্রথম দিকে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের ফরিদা খাতুনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, ডিউটিরত অবস্থায় নিজের ব্যবহৃত রাইফেল মাথায় ঠেকিয়ে গুলি করেন সাইফুল ইসলাম। গুলির শব্দে পুলিশ ফাঁড়ির অন্যান্য সদস্যরা এগিয়ে এসে তাকে পড়ে থাকতে দেখেন। হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়। ‌

জেলার অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম বলেন, পারিবারিক কারণে তিনি আত্মহত্যা করেতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতের মরদেহ মেহেরপুর সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তদন্তের পর হত্যা রহস্য উদঘাটন সম্ভব হবে বলেও জানান তিনি।


এ ক্যটাগরির আরো খবর..