× Banner
সর্বশেষ
বদলিতে তদবির বন্ধ, সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে আনুষ্ঠানিক প্রটোকল নির্ধারণ তথ্যপ্রযুক্তির এই যুগে সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাস ভূমি গড়ে তুলবো -এস এম জিলানী বেগম খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬ ডাসারে শিক্ষকদের সাথে এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত  টিকটকে আত্মহত্যার দৃশ্য করতে গিয়ে গালায় ফাঁস লেগে শিক্ষার্থীর মৃত্যু কালীগঞ্জে নিম্ন আয়ের মানুষের মাঝে ফুড প্যাক উপহার প্রদান যশোরে আবাসিক হোটেল থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে উন্নয়ন কাজের উদ্বোধন

Dutta
হালনাগাদ: সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩
নিজস্ব অর্থায়নে উন্নয়ন

নওগাঁর ধামইরহাটে উপজেলা সদরের প্রাণ কেন্দ্রে অবস্থিত অন্যতম নারী শিক্ষা প্রতিষ্ঠান ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে।

৪ সেপ্টেম্বর বেলা ১১ টায় বালিকা উচ্চ বিদ্যালয়ের গভর্ণিং বডির সভাপতি পৌর মেয়র আমিনুর রহমানের সভাপতিত্বে বিদ্যালয়ের উন্নত মানের প্রবেশ গেট নির্মান কাজের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী। এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ ছাবিহা ইয়াছমিন, পৌরসভার প্যানেল মেয়র-২ মেহেদী হাসান, কাউন্সিলর আমজাদ হোসেন, পৌরসভার সহকারী প্রকৌশলী সজল কুমার প্রমুখসহ বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

ধামইরহাট বালিকা বিদ্যালয়ের সভাপতি পৌর মেয়র আমিনুর রহমান বলেন, ‘বিদ্যালয়ের দৃষ্টি নন্দন পরিবেশ মান সম্মত শিক্ষার অন্যতম শর্ত, তাই শিক্ষার্থী ও অভিভাবকদের স্বাচ্ছন্দের কথা ভেবে এবং শিক্ষার্থীদের কল্যাণে বিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে এই নির্মান কাজ সম্পন্ন করে শিক্ষার পরিবেশ আরও উন্নত করাই আমাদের একমাত্র লক্ষ্য।


এ ক্যটাগরির আরো খবর..