নিখোজ নিরাঞ্জনের সন্ধানের আবেদন

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতাঃ  বরিশালের আগৈলঝাড়া উপজেলার সীমান্তবর্তী উজিরপুরের কারফা গ্রামের নিরাঞ্জন রায় ওরফে নিরু (৫৭) কে গত ৭ দিন যাবত তার পরিবার খুজে পাচ্ছেনা।

গত ২৪ জানুয়ারী বুধবার সকালে বাড়ি থেকে বের হয়ে আগৈলঝাড়ার সাহেবেরহাট আসলে নিরাঞ্জন আর বাড়ি ফেরেনি। তার পারিবারিক সূত্র জানায় কিছুদিন যাবত নিরাঞ্জণ মানুষিক ভারসাম্য হারিয়ে ফেলেছে।

হত দরিদ্র পরিবারের এই সদস্যকে হারিয়ে এখন সকলেই দিশেহারা। কোন স্বহৃদয় ব্যক্তি তার সন্ধান পেলে তার ভাই সুধীন রায়, মোবাইলঃ ০১৭২১৬৫৪৪৫৭/০১৭৯০৯৬৭১৪৬ যোগাযোগের জন্য অনুরোধ জানিয়েছেন। এ বিষয়ে ২৮ জানুয়ারী উজিরপুর থানায় সাধারণ ডায়রী নং- ১১১৯ করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।