× Banner
সর্বশেষ
খাল খননের উদ্বৃত্ত ৬১ লাখ টাকা কোষাগারে জমা দিলেন ইউএনও ‘ক্লিন অ্যান্ড গ্রিন সিটি’ বাস্তবায়নে দুই সিটির কার্যক্রমে গতি বাড়ানোর নির্দেশ ফেসবুকে প্রেম, নেত্রকোনায় এসে তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা দুই মামলায় জামিন পেলেন ব্যারিস্টার সুমন বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে – নাসীরুদ্দীন পাটওয়ারী ‘দেশকে এগিয়ে নিতে দৈনিক ১৮ ঘণ্টা কাজ করেন প্রধানমন্ত্রী’ এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে – নাহিদ ইসলাম খাদ্য নিরাপত্তা, নবায়নযোগ্য শক্তি ও কৃষকের স্বার্থ বিবেচনায় এগিয়ে নিতে হবে এগ্রিভোল্টাইক কার্যক্রম – পরিবেশমন্ত্রী ইউআইইউতে প্রাইম ব্যাংকের “এমপাওয়ারিং ইয়ুথ সিজন ২.০” অনুষ্ঠিত

ডেস্ক

রেমিট্যান্স বন্ধ করে স্বৈরাচারী সরকারকে লাল ফ্লাগ দেখিয়েছে তাদেরকে স্যালুট জানাই -জামায়াত আমির

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫
স্বৈরাচারী সরকারকে লাল ফ্লাগ

জুলাই আন্দোলন করতে যেয়ে বিদেশেও ভাইয়েরা জেলে গিয়েছে। তারা একই সঙ্গে আমাদের সঙ্গে যুদ্ধ করেছে। রেমিট্যান্স বন্ধ করে স্বৈরাচারী সরকারকে লাল ফ্লাগ দেখিয়েছে, আমরা তাদেরকে স্যালুট জানাই। প্রত্যেকটি প্রবাসী ভাই ও বোনের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। বলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) নরসিংদীতে আয়োজিত এক কর্মী সম্মেলনে তিনি এ কথা বলেন।

জামায়াত আমির বলেন, আমরা চাই গণহত্যার বিচার হোক। তবে এটাও চাই কেউ যেন অবিচারের সম্মুখীন না হন। বিগত ১৭ বছরে সর্বোচ্চ অবিচারের অভিজ্ঞতা থেকেই এ কথা বলছি।

তিনি বলেন, গণহত্যার বিচার, প্রয়োজনীয় সংস্কার এবং সুষ্ঠু নির্বাচন এখন জাতীয় দাবি। জামায়াতে ইসলাম এসব দাবির সঙ্গে একমত।

২৪-এর গণঅভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখতে জামায়াত আপসহীন থাকবেও বলে এ সময় মন্তব্য করেন ডা. শফিকুর রহমান।

তিনি আরও বলেন, যেনতেন মার্কা নির্বাচন এ জাতি চায় না। নির্বাচনের মতো নির্বাচন চায়, সুষ্ঠু নির্বাচন চায়। যে নির্বাচনে পেশি শক্তি আর কালো টাকার খেলা চলবে না, এমন একটি নির্বাচন আমরা চাই।

জামায়াত আমির বলেন, সত্যিকার অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের ভোটার তালিকা সংশোধন করতে হবে। যারা ভুয়া ভোটার তাদেরকে বাদ দিতে হবে। যে সব যুবকরা ভোটার হয়েছে কিন্তু নাম তালিকাভুক্ত হয় নাই, তাদেরকে তালিকাভুক্ত করতে হবে।

ডা. শফিকুর রহমান আরও বলেন, যারা মাঠ প্রশাসনে আছেন, যারা অতীতে দায়িত্বের পরিচয় দিতে পারেন নাই, দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন, যাদের হাত থেকে জনগণের টাকায় কেনা বুলেট এসে জনগণের বুকে লেগেছে, তাদেরকে আগামী নির্বাচনে কোনো দায়িত্বে দেখতে চাই না। কিন্তু প্রশাসনের সৎ এবং দেশপ্রেমিক অফিসার যারা আছেন, তাদেরকে আমরা কথা দিচ্ছি, আপনাদের দায়িত্ব পালনে আপনাদের হাতে হাত রেখে দেশবাসী কাজ করবে।

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে মাথা নত না করার অপরাধে জামায়াতে ইসলামীর নিবন্ধন ও প্রতীক বাতিল করেছে বিগত সরকার। এখনও তা ফেরত না দেওয়া জুলুমের শামিল।


এ ক্যটাগরির আরো খবর..