× Banner
সর্বশেষ
আবারও বিশ্ববাজারে তেলের দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি আজ ১৩ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমলবার (১৩ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইরানকে অস্ত্র দিলে চীনকে ৫০% শুল্ক আরোপের হুশিয়ারি ট্রাম্পের বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইন দিয়ে আসছে আরও ৮,০০০ টন ডিজেল ফরেনসিক ডিএনএ ল্যাবরেটরীকে আধুনিক ল্যাব হিসেবে তৈরি করা হবে -সমাজকল্যাণ মন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়ন নিলেন ১৯৯ জন হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির সভা অনুষ্ঠিত বিচারহীনতায় নবজাতক, পিতার স্বীকৃতি থেকে বঞ্চিত বেলি রাণীর সন্তান শ্যামনগরে মতুয়া মহাসংঘের মহোৎসব

নিখিল তালুকদারের পরিবারে সহায়তা ও দৃষ্টান্তমূলক শাস্তির প্রতিশ্রুতি উপজেলা চেয়ারম্যানের

Kishori
হালনাগাদ: বুধবার, ১০ জুন, ২০২০
নিখিলের পরিবারে সহায়তা

প্রভাষ বালাঃ গোপালগঞ্জের কোটালীপাড়ায় পুলিশের আঘাতে নিহত নিখিল তালুকদারের পরিবারকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মানবিক সহায়তা ও হত্যাকারীদের দৃষ্টান্ত মুলক শাস্তির নিশ্চয়তা জানালেন উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস।
আজ বুধবার বেলা ১২ টার দিকে উপজেলার রামশীল গ্রামে নিহত নিখিল তালুকদারের বাড়িতে উপস্হিত হয়ে মানবিক সহায়তা প্রদানের সময় সমবেদনা ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির কথা বলেন।
এসময় রামশীল কলেজের অধ্যক্ষ জয়দেব বালা, রামশীল ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জগদিশ চন্দ্র বালা, সাবেক সভাপতি রামানন্দ ঢালী, সাবেক ইউপি চেয়ারম্যন অসিম বিশ্বাস, যুবলীগ সভাপতি তমল বাড়ৈ, যুবলীগ সহ-সভাপতি শ্যামল চন্দ্র বাড়ৈ, প্রভাষক জয়ন্ত কুমার বাড়ৈ প্রমুখ উপস্হিত ছিলেন।
সহায়তা প্রদান শেষে কোটালীপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে নিখিল তালুকদারের হত্যাকারীদের দৃস্টান্ত মুলক শাস্তির নিশ্চয়তা প্রদান করেন।
এর আগে তাস খেলার অপরাধে পুলিশের এএসআই শামীম হাসান ও সোর্স রেজাউল উপজেলার রামশীল গ্রামের নিলকান্ত তালুকদারের ছেলে নিখিল তালুকদারকে আঘাত করে হত্যা করার অভিযোগে নিহতের ভাই মন্টু তালুকদার বাদি হয়ে কোটালীপাড়া থানায় একটি হত্যা মমলা দায়ের করে।
এঘটনায় পুলিশের এ এসআই সামিম হাসান ও সোর্স রেজাউলকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।


এ ক্যটাগরির আরো খবর..