× Banner
সর্বশেষ
মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর কৃষি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশ-সারাওয়াকের কৌশলগত সহযোগিতার উদ্যোগ রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন, বেড়ছে তীব্রতা – নিয়ন্ত্রণে ৮ ইউনিট শার্শার বাগআচড়ায় অতিরিক্ত তেল মুজুদের দায়ে ট্যাস্ক ফোর্সের যৌথ অভিযান সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

নিউজিল্যান্ডেই শায়িত হলেন  আব্দুস সামাদ

admin
হালনাগাদ: শুক্রবার, ২২ মার্চ, ২০১৯

রতি কান্ত রায়, কুড়িগ্রাম প্রতিনিধিঃ নিউজিল্যান্ডের মসজিদে সন্ত্রাসী হামলায় গুলিতে নিহত কুড়িগ্রামের কৃতি সন্তান ড. আব্দুস সামাদকে ক্রাইস্টচার্চে মুসলিমদের জন্য নির্ধারিত কবরস্থানে দাফন করা হয়েছে।শুক্রবার (২২ মার্চ) জুমার নামাজের পর নিউজিল্যান্ডের হ্যাগলি পার্কে ড. আব্দুস সামাদসহ দুই মসজিদে সন্ত্রাসী হামলায় নিহত ৪০ মুসলমানের গণজানাযা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে ড. আব্দুস সামাদসহ ক্রাইস্টচার্চে মুসলিমদের জন্য নির্ধারিত কবরস্থানে নিহতদের মরদেহ দাফন করা হয়।
নিউজিল্যান্ডে বন্দুকধারীর সন্ত্রাসী হামলায় নিহত ড. আব্দুস সামাদের ঢাকায় বসবাসরত বড় ছেলে তোহান মোহাম্মদ শুক্রবার দুপুরে মোবাইল ফোনে  এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিউজিল্যান্ডে ছবি উঠানো ও ভিডিও না করার শর্তে বৃহস্পতিবার (২১ মার্চ) সকাল ১০টা (বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ৪টায়) মাত্র দুঘণ্টার জন্য মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছিলো। পরে গোসল করানোসহ ধর্মী কার্যাদি সম্পন্নের পর পুনরায় মরদেহ নিজেদের জিম্মায় নেয় নিউজিল্যান্ডের পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ। শুক্রবার নিউজিল্যান্ডে জুমার নামাজের পর হ্যাগলি পার্কে জানাজা শেষে দুপুর ২টায় (বাংলাদেশ সময় সকাল ৭টায়) ক্রাইস্টচার্চে মুসলমানদের জন্য নির্ধারিত কবরস্থানে ড. আব্দুস সামাদসহ নিহতদের মরদেহ দাফন করা হয়।তিনি আরও জানান, নিউজিল্যান্ডে বসবাসরত তার মা কেশোয়ারা সুলতানা ও ছোট দুই ভাই তারেক ও তানভীর এ সময় উপস্থিত ছিলেন। তাদের সঙ্গে কথা বলেই বিষয়টি নিশ্চিত হয়েছেন তিনি।
নিউজিল্যান্ডের স্থানীয় সময় গত শুক্রবার (১৫ মার্চ) দুপুর দেড়টায় ক্রাইস্টচার্চ শহরের হ্যাগলি পার্কমুখী সড়ক দীন  এভিনিউতে আল নুর মসজিদে  ও লিংউড মসজিদ দুটিতে সন্ত্রাসী হামলা চালায় ব্রেন্টন টারান্ট। এতে অন্য বাংলাদেশিদের সঙ্গে নিহত হন নিউজিল্যান্ডে নাগরিকত্ব নিয়ে স্থায়ীভাবে বসবাস করা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি তত্ত্ব বিভাগের সাবেক শিক্ষক ও ক্রাইস্টচার্চ শহরের হ্যাগলি পার্কমুখী সড়ক দীন এভিনিউতে মসজিদে নুরর মোয়াজ্জিন ড. আব্দুস সামাদ। সন্ত্রাসী হামলার এক সপ্তাহ পর শুক্রবার নিহতদের মরদেহ দাফন করা হয়।এ সময় নিহত মুসল্লিদের প্রতি শ্রদ্ধা ও নিউজিল্যান্ডের মুসলিমদের প্রতি সংহতি জানাতে রাষ্ট্রীয়ভাবে শোক পালন করার মাধ্যম হ্যাগলি পার্কে জড়ো হয় হাজার হাজার মানুষ। পাশাপাশি রাষ্ট্রীয়ভাবে দুই মিনিট নিরবতা পালন করে দেশটির রেডিও ও টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয় শুক্রবারের জুমার আজান ও নামাজ।


এ ক্যটাগরির আরো খবর..