অনলাইন নিউজপোর্টাল নিবন্ধন চলতি মাসেই -তথ্যমন্ত্রী

অনলাইন নিউজপোর্টাল রেজিস্ট্রেশন চলতি জুলাই মাসের মধ্যেই করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

আজ সোমবার (১৩ জুলাই) সচিবালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান মন্ত্রী।

তথ্যমন্ত্রী বলেন, আমরা গত মার্চ মাসেই অনলাইন নিবন্ধনের উদ্যোগ নিয়েছিলাম। কিন্তু করোনার জন্য সেটা পিছিয়ে যায়। এরই মধ্যে গোয়েন্দ সংস্থার প্রতিবেদন পেয়েছি। তাই আশা করছি, এ মাসের মধ্যেই কিছু অনলাইন নিউজপোটাল নিবন্ধন দেওয়া হবে। আর কিছু বাতিল করা হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।