× Banner
সর্বশেষ
আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার আগামী ৩০ এপ্রিল সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বেশি দামে তেল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা  চট্টগ্রাম শহরে একজন ব্যক্তিও অনিরাপদে থাকবে না -চসিক মেয়র

নিউজ ডেস্ক

বেনাপোল পৌরসভা ও মেয়র এর ভুয়সী প্রশংসা নায়িকা ঋতুপর্ণা

admin
হালনাগাদ: রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২
বেনাপোল পৌরসভা ও মেয়র এর ভুয়সী প্রশংসা করলেন কোলকাতা সিনেমার নায়িকা ঋতুপর্ণা

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ কোলকাতার সিনেমা জগত কাঁপানো ঋতুপর্ণা সেনগুপ্ত বেনাপোল দিয়ে ভারত গেলেন। এর আগে তিনি ঢাকা থেকে বেনাপোল পৌরসভায় আসেন।

এসময় বেনাপোল পৌর মেয়র ভারতীয় এ খ্যাতিমান অভিনেত্রী ঋতুপর্ণা সহ তার সফর সঙ্গীদের উত্তরীয় পরিয়ে বরন করেন। রোববার বেনাপোল পৌরসভা পরিদর্শন শেষে তিনি পৌর মেয়র সহ পৌরসভার কার্যক্রম এর ভূয়সী প্রশংসা করেন।

ভারতের কোলকাতার খ্যাতনামা উচ্চ শিতি নায়িকা ঋতু পর্না সম্প্রতি বাংলাদেশে আসেন রাষ্ট্রীয় কাজে। তিনি রাজশাহী ও ঢাকা কাজ শেষে আসেন বেনাপোল পৌরসভায়। এসময় তিনি বেনাপোল পৌরসভার আইটি সেকশন, খেলাধুলার কর্নার, চিকিৎসা সেবার স্থান, নাগরীক সেবার সকল কেন্দ্র ঘুরে ভুয়সী প্রশংসা করেন বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটনের।

তিনি বলেন, একজন রুচীশীল এবং দায়িত্ববান লোক না হলে এরকম আধুনিক মানের পৌর সভা গড়া সম্ভব না। এসময় তিনি বেনাপোল পৌরসভার সকল কর্মচারী কর্মকর্তাদের কাজের ও প্রশংসা করেন।

তিনি সীমান্তের এই পৌর সভা পরিদর্শন শেষে বিকাল ৫ টার সময় ভারতের উদ্দেশ্য বেনাপোল ত্যাগ করেন। এসময় খ্যাত নামা এই জনপ্রিয় নায়িকাকে এক নজর দেখার জন্য বেনাপোল চেকপোষ্টে শত শত মানুষ ভীড় জমান। এসময় ভারতীয় এ অতিথিকে বেনাপোল নোম্যান্সল্যান্ড পর্যন্ত এগিয়ে দেন বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন।

উল্লেখ্য ঋতু পর্ণা ১৯৭০ সালের ৭ নভেম্বর ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোলকাতায় সেন পরিবারে জন্ম গ্রহন করেন। তিনি অল্প বয়সে চিত্রাংশু নামে একটি শিল্প বিদ্যালয় থেকে অঙ্কন নৃথ্য ও হাতের কাজে দতা অর্জন করেন। মাউন্ট কারমেল স্কুলে তার পড়াশোনা ।

পরে লেডি ব্রাবোর্ন কলেজ থেকে ইতিহাসে স্নাতক হয়ে কোলকাতা বিশ্ববিদ্যালয়ের কলাবিভাগে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।


এ ক্যটাগরির আরো খবর..