× Banner
সর্বশেষ
আজ ২৪ এপ্রিল (১০ বৈশাখ) শুক্রবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে আজ ২৪ এপ্রিল (১০ বৈশাখ) শুক্রবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান জানাল বাংলাদেশ রাজধানী জুড়ে অপরাধ দমনে বসানো হবে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড়  ৩ দশমিক ৭ মিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি উদ্ধার লিবিয়া থেকে ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন মধ্যপ্রাচ্যের সংকট মোকা‌বিলায় ওমা‌নের শান্তিপূর্ণ ও কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা বাংলা‌দে‌শের ২২০০ টাকার নিচে গ্যাস সিলিন্ডার পাওয়া যায় না – সংসদে রুমিন ফারহানা তেল সংকটে ছেলের জীবিকা বাঁচাতে তেলের লাইনে মা এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৭ হাজার

নাসিক নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তুষ্ট ইসি

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০১৬

বিশেষ প্রতিবেদক :  নির্বাচন কমিশনের (ইসি) সচিব মোহাম্মদ আবদুল্লাহ বলেছেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে (নাসিক) নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তুষ্ট তাঁরা।

আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে ইসিতে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন সচিব।

মোহাম্মদ আবদুল্লাহ জানান, ২০১১ সালের নির্বাচনে নারায়ণগঞ্জে ৬৯ দশমিক ৯২ শতাংশ ভোট পড়েছিল। এবারও উৎসবমুখর ভোট হচ্ছে। পরিবেশে ইসি সন্তুষ্ট। কমিশন থেকে নারায়ণগঞ্জের পরিস্থিতি সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

সচিব বলেন, ‘এ পর্যন্ত যে খবর পাচ্ছি, তাতে টার্নআউট (ভোট পড়ার হার) খুব ভালো। সিটি নির্বাচনে মেয়রদের পাশাপাশি কাউন্সিলররা সক্রিয় থাকায় দিন শেষে নারায়ণগঞ্জে ৬০ শতাংশের বেশি ভোট পড়বে বলে ধারণা করছি।’এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন প্রধান দুই দল আওয়ামী লীগের প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী ও বিএনপির অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

এ ছাড়া নাসিকে মেয়র পদে ভোটের লড়াইয়ে রয়েছেন কোদাল প্রতীকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মাহবুবুর রহমান ইসমাইল, মিনার প্রতীকে ইসলামী ঐক্যজোটের মুফতি এজহারুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি মাছুম বিল্লাহ, এলডিপির কামাল প্রধান এবং কল্যাণ পার্টির রাশেদ ফেরদৌস।সংরক্ষিত নারী কাউন্সিলরের নয়টি পদে ৩৮ জন এবং ওয়ার্ড কাউন্সিলরের ২৭টি পদে১৫৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত।


এ ক্যটাগরির আরো খবর..