× Banner
সর্বশেষ
পহেলা বৈশাখে ঐক্য, সম্প্রীতি ও নতুন প্রত্যয়ের আহ্বান রাষ্ট্রপতির দেশবাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিবেশ মন্ত্রীর মতবিনিময় অত্যাধুনিক স্পোর্টস ভিলেজসহ আন্তর্জাতিক মানে ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম তৃণমূলের ক্ষুদ্র উদ্যোগেই গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ – মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ইংরেজি মাধ্যমে পড়ুয়া মেধাবীদের জন্য বার কাউন্সিল পরীক্ষা যেন ‘কঠিন বাস্তবতা’ না হয়-আইনমন্ত্রী সন্ত্রাস দমনে সক্ষমতা বাড়াতে জার্মানির সহযোগিতা চাইল পুলিশের মহাপরিদর্শক পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সাক্ষাৎ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউ দূতের সাক্ষাৎ আগামী হজে বিমানভাড়া কমপক্ষে ২০ হাজার টাকা কমবে : পরিহন ও পর্যটন প্রতিমন্ত্রী

সাতক্ষীরা প্রতিনিধি

নাসিং ও মিডওয়াইফাদের ৮ দফা বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় ২ ঘন্টা নার্সদের প্রতিকী শাট ডাউন 

Kishori
হালনাগাদ: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
নাসিং ও মিডওয়াইফাদের ৮ দফা

নাসিং ও মিডওয়াইফাদের ৮ দফা বাস্তবায়নের দাবিতে সারাদেশের ন্যায় সাতক্ষীরায় নার্সদের প্রতিকী শাট ডাউন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বি.এন.এ) সাতক্ষীরা জেলা শাখা।
রবিবা (৩০ নভেম্বর) সকাল ১০ থেকে বেলা ১২ টা পর্যন্ত সদর হাসপাতালের সামনে ২ ঘন্টা প্রতিকী  শাট ডাউন পালন করেন। এতে চিকিৎসা সেবা ব্যাহত হয়। সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ডালিয়া পারভীনের সভাপতিত্বে কর্ম বিরতি বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নাসিমা খাতুন, কোষাধ্যক্ষ মাহমুদুল হাসান, স্বাস্থ্য পরিদর্শক ও মিডওয়াইফারি প্রতিনিধি নাসরিন খালেদ, ছাত্র-ছাত্রী প্রতিনিধি চঞ্চলা রানীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
নার্সরা বলেন, তাদের ৮ দফা বাস্তবায়ন না করা হয় তাহলে আগামী ২ ডিসেম্বর থেকে দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত দেশের সকল স্বাস্থ্যসেবা এবং নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা প্রতিষ্ঠানে কমপ্লিট শাট ডাউন পালন করবে বলে জানান তারা।
উল্লেখ্য ৮ দফা, স্বতন্ত্র নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে অন্য কোনো অধিদপ্তরের সঙ্গে একীভূত করার প্রচেষ্টা বন্ধ এবং জাতীয় নার্সিং কমিশন গঠন।নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত নিয়োগবিধি, অর্গানোগ্রাম, স্ট্যান্ডার্ড সেট-আপ ও ক্যারিয়ার পাথ অনুমোদন ও বাস্তবায়ন।
নার্সদের পরবর্তী উচ্চতর পদ (৯ম থেকে ৪র্থ গ্রেড) পর্যন্ত পদোন্নতির সুযোগ নিশ্চিত করা।নার্সিং সুপারভাইজার ও নার্সিং ইন্সট্রাক্টর পদকে দ্রুত ৯ম গ্রেডে উন্নীত করা।ডিপ্লোমা নার্স-মিডওয়াইফদের সনদকে স্নাতক (পাশ) সমমান প্রদান এবং সব গ্রাজুয়েট নার্স-মিডওয়াইফদের জন্য প্রফেশনাল বিসিএস চালু করা।বেসরকারি স্বাস্থ্যসেবা ও নার্সিং/মিডওয়াইফারি শিক্ষা প্রতিষ্ঠানে নার্স নিয়োগের ক্ষেত্রে সুনির্দিষ্ট নিয়োগবিধি ও মানসম্মত বেতন কাঠামো প্রণয়ন।অপ্রশিক্ষিত ও নিবন্ধনবিহীন ভুয়া নার্স–মিডওয়াইফদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ।নার্স–মিডওয়াইফদের ঝুঁকি ভাতা প্রদান ও নার্সিং ইউনিফর্ম পরিবর্তন।শয্যা, রোগী ও চিকিৎসক সংখ্যার অনুপাতে নার্স মিডওয়াইফদের পদ সৃষ্টি ও নিয়োগ নিশ্চিত করা।
বক্তারা বলেন, নাসিং ও মিডওয়াইফারি অধিদপ্তর নার্সদের দীর্ঘদিনের অর্জন ও পেশাগত মর্যাদার প্রতীক। এটি বিলুপ্ত বা অন্য কোনো অধিদপ্তরের সঙ্গে একীভূত করার উদ্যোগ নার্সিং পেশাকে অবমূল্যায়ন করার শামিল। তারা অবিলম্বে এ সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান।


এ ক্যটাগরির আরো খবর..