× Banner
সর্বশেষ
অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার  চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান -স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

নার্স নিয়োগের বয়সসীমা ৬ বছর বাড়ল

admin
হালনাগাদ: সোমবার, ১২ অক্টোবর, ২০১৫

স্টাফ রিপোর্টারঃ সরকারি হাসপাতাল বা স্বাস্থ্য প্রতিষ্ঠানে নার্স নিয়োগে বয়সসীমা ৬ বছর বাড়িয়ে ৩০ থেকে ৩৬ বছর করা হয়েছে। সরকারি চাকরিতে নার্সদের চাকরিতে প্রবেশের এ বয়সসীমা ২০১৮ সালের ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।

সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের এ তথ্য জানান। মোশাররাফ হোসাইন ভূইঞা জানান, সিনিয়র স্টাফ নার্স নিয়োগের যে বিধিমালা রয়েছে, তা শিথিল করে এ প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। নার্সিং পাস করে ২০০৬ সালের পর কেউ সরকারি চাকরিতে আসতে পারেননি। মন্ত্রিপরিষদ সচিব জানান, বর্তমানে তিন হাজার ৭২৮টি নার্সের পদ শূন্য রয়েছে। আরো ১০ হাজার সিনিয়র স্টাফ নার্স নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার।


এ ক্যটাগরির আরো খবর..