নারী ক্ষমতায়নের সূচনা করে আওয়ামী লীগ -খাদ্যমন্ত্রী

নারী ক্ষমতায়নের সূচনা করে আওয়ামী লীগ -খাদ্যমন্ত্রী

নারীদের রাজনীতিতে অংশগ্রহণের মাধ্যমে নারী ক্ষমতায়নের সূচনা করে আওয়ামী লীগ। শেখ হাসিনা নারীদের মর্যাদার আসনে বসিয়েছেন। মহান মুক্তিযুদ্ধে এ দেশের স্বাধীনতাবিরোধীরা নারীদের পাকিস্তানি বাহিনীর হাতে তুলে দিয়েছিল। সেই স্বাধীনতাবিরোধীরা ১৫ আগস্ট নারী ও শিশুদের নির্মমভাবে হত্যা করেছিল। সেই কুচক্রী মহলের ষড়যন্ত্র এখনো চলছে।’ বলেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

আজ শুক্রবার বেলা ১১টার দিকে সাপাহার উপজেলার তিলনা বালিকা উচ্চবিদ্যালয়ের মাঠে তিলনা ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাধন চন্দ্র মজুমদার বলেন, বাংলাদেশ শেখ হাসিনার হাতে নিরাপদ। তিনি দেশের প্রতিটি প্রান্তে উন্নয়ন করেছেন। নারীদের জন্য সামাজিক নিরাপত্তার বলয় সম্প্রসারিত করেছেন। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতা ও উপবৃত্তির পাশাপাশি সব ধরনের সুযোগ সৃষ্টি করেছেন। কৃষকের জন্য ভর্তুকি মূল্যে সার, বীজ ও কৃষি উপকরণ দিচ্ছে সরকার।

দরিদ্র অসহায় গৃহহীনদের পাকা বাড়ি করে দিয়েছেন শেখ হাসিনা উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী বাংলার মানুষের জন্য নিরলস কাজ করছেন। সবার উচিত তাঁকে সমর্থন করা। এ সময় তিনি দলের নেতা-কর্মীদের জনগণের পাশে থাকারও নির্দেশ দেন।’

সম্মেলন উদ্বোধন করেন সাপাহার উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফাহিমা বেগম, প্রধান বক্তা ছিলেন সাপাহার উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইস্ফাত জেরিন মিনা।

তিলনা মহিলা আওয়ামী লীগের সভাপতি রোজিনা বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা দেন সাপাহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শামসুল আলম শাহ চৌধুরী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোসলেম উদ্দিন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।