× Banner
সর্বশেষ
হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু!  বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম

ডাসার(মাদারীপুর) প্রতিনিধি 

নারীসহ মানবপাচার মামলার ২ আসামি গ্রেফতার 

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
নারীসহ মানবপাচার

মাদারীপুরের ডাসারে মানবপাচার ও প্রতিরোধ দমন আইনের মামলায় সুজন সরদার(৩৬) ও রিক্তা আক্তার(৩০) নামে মানবপাচার চক্রের দুই সদস্যকে  গ্রেফতার করছে পুলিশ।
শুক্রবার(২১ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম।
ভুক্তভোগী লাকী আক্তার জানান,আমার ছেলে সজীব মাতুব্বর(১৮) কে ইউরোপের দেশ ইতালির পাঠানোর কথা বলে প্রায় দুই বছর আগে লিবিয়ায়  পাঠায় সুজন সরদার ও তার সহযোগীরা।লিবিয়া পাঠিয়ে মাফিয়াদের কাছে বিক্রি করে দেয় । এরপরে আমার ছেলেকে নির্যাতন করে আমাদের কাছ থেকে দফায় দফায় ৩২ লাখ টাকা হাতিয়ে নেয় দালালচক্র।টাকা দিয়েও মুক্তি মেলেনি আমার ছেলের।আমার ছেলে এখন নিখোঁজ। আমি দালালদের বিচার চাই।
এঘটনায় ভুক্তভোগী ওই কিশোরের মা লাকী আক্তার বাদী হয়ে সুজন সরদারসহ ১৬ জনকে আসামী করে গত ১৮ জানুয়ারি ডাসার থানায় মানবপাচার ও দমন আইনে মামলা করেন।মামলার পরে আত্মগোপনে চলে যান আসামীরা।সেই মামলার এজাহার নমীয় দু’জন পলাতক  আসামিকে পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানাধীন পাগলা এলাকা থেকে শুক্রবার  রাতে গ্রেফতার করে নিয়ে আসেন।বাকি আসামীদের গ্রেফতারের অভিযান চলমান আছে বলে জানায় পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, সুজন সরদার ও তার সহযোগীরা ইউরোপের দেশ ইতালির পৌঁছে দেওয়ার প্রলোভন দেখিয়ে একাধিক যুবককের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছে।এদিকে তার গ্রেফতারের খবর ছড়িয়ে পরলে, একাধিক ভুক্তভোগী পরিবার থানায় এসে তার শাস্তির দাবী জানান।
এব্যাপারে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম বলেন, মানবপাচার দমন আইনে মামলা হলে সুজন সরদার ও রিক্তা আক্তারকে তথ্য প্রযুক্তির সহায়তায় নারায়নগঞ্জ থেকে তাদের দু’জনকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামিদেরকে আজ শুক্রবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।


এ ক্যটাগরির আরো খবর..