× Banner
সর্বশেষ
ভারতের প্রধানমন্ত্রীর বার্তা ও অনশন ভঙ্গ: যন্তর-মন্তরে কাটল জট, জয়ে ফিরল সাধারণতন্ত্র জগন্নাথদেবের পুনর্যাত্রা আজ: উল্টো রথযাত্রার ধর্মীয় তাৎপর্য, ইতিহাস ও আধ্যাত্মিক বার্তা সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় সকাল ৯টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ২৪ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করতে পারেন, দাবি রয়টার্সের টিপকাণ্ডে বরখাস্ত কনস্টেবল নাজমুল তারেককে চাকরিতে পুনর্বহালের নির্দেশ ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত

নারীর চোখে বাংলাদেশ, সিলেট ঘুরে গেলেন ভ্রমণ কন্যারা

Kishori
হালনাগাদ: রবিবার, ২৪ মার্চ, ২০১৯

মাহমুদ খান, নিজস্ব প্রতিবেদক (মৌলভীবাজার): ট্রাভেলেটস্ অব বাংলাদেশ এর কর্মসূচির অংশ “নারীর চোখে বাংলাদেশ” ৮ম পর্বের কর্মসূচিতে এবার সিলেট ঘুরে গেলেন ভ্রমণ কন্যরা। রবিবার সকালে পাঠানটুলা দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ে ছাত্রীদের নিয়ে নানান বিষয়ে আলোচনা করে তারা সময় কাটিয়ে দেন ।

শুরুতেই জাতীয় সঙ্গীত বাজিয়ে পর্যায়ক্রমে ছোট ছোট পর্বে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আহাদের উপস্থিতিতে ভ্রমণ কন্যা ডা. সাকিয়া হক ও ডা. মানসী সাহা, সিলভী রহমান, মুনতাহা রুম্মান অর্থী ছাত্রীদের ভ্রমণ, ইতিহাস, মুক্তিযুদ্ধ, আত্মরক্ষার কৌশল, বয়ঃসন্ধীকালীন সমস্যা, স্বাস্থ্য ও পরিচ্ছন্নতার ব্যাপারে বিস্তারিত আলোচনা করেন। এসময় তারা ভিডিওচিত্র প্রদর্শনও করেন।

দু’টি স্কুটি যোগে ৪ জন ভ্রমণ কন্যা ২০১৭ সালের ৬ এপ্রিল থেকে প্রথম ধাপে বের হয়ে ৭টি ধাপে দেশের ৫০টি জেলা ভ্রমণ করেছেন। এবার ভ্রমণ কন্যারা ১৮ মার্চ ২০১৯ সালে অষ্টম ধাপে কিশোরগঞ্জ জেলা থেকে শুরু করে ৫৪তম জেলা হিসেবে সিলেট জেলায় ভ্রমণে আসেন। তারা দেশের ৬৪টি জেলায় ভ্রমণ করবেন বলে জানান। বিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থী উপস্থিত ছিল।


এ ক্যটাগরির আরো খবর..