× Banner
সর্বশেষ
দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণ নিয়ে ঢাকা ও কাঠমান্ডু আলোচনা অনুষ্ঠিত সরকারের ১৮০ দিনের অর্জন জনগণের সামনে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে হবে – স্থানীয় সরকার প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে অকুতোভয় জুলাই যোদ্ধা আজিজুর রহমানের সাক্ষাৎ জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না – তথ্যমন্ত্রী লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ উপ-সহকারী প্রকৌশলীর বদলি, স্বচ্ছতায় নতুন উদ্যোগ সীমাবদ্ধতা নয়, স্বপ্নপূরণের শক্তি আত্মবিশ্বাস ও অধ্যবসায়: ববি হাজ্জাজ জুলাই শহিদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় রাষ্ট্রে প্রকৃত পরিবর্তন আনতে হবে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোটালীপাড়ায় বিশ্ব মানবপাচার প্রতিরোধ দিবস পালিত  বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে সরকার, শিশু স্বাস্থ্যসেবায় যুক্ত হলো আরও ৭০ শয্যা খাদ্য মূল্যস্ফীতি কমাতে লজিস্টিক ব্যয় হ্রাসের বিকল্প নেই: বাণিজ্যমন্ত্রী

মোহাম্মদ আব্দুর রহিম

নারীদের সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলতে উদ্বুদ্ধ করছে ব্র্যাক ব্যাংক ‘তারা’

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩
নারীদের সঞ্চয়ের অভ্যাস

দেশের নারীদের মধ্যে সঞ্চয়ের অভ্যাস গড়ে তুলতে ব্র্যাক ব্যাংকের উইমেন ব্যাংকিং সেগমেন্ট ‘তারা’ একটি অনন্য ক্যাম্পেইন শুরু করেছে।

এই অফারের অধীনে যেসকল ‘তারা’ গ্রাহকরা ৩১ ডিসেম্বর ২০২৩-এর মধ্যে কমপক্ষে ছয় মাসের জন্য ১০ লক্ষ টাকা বা তার বেশি ফিক্সড ডিপোজিট (FD) হিসেবে জমা রাখবেন, তারা একটি আকর্ষণীয় ‘আড়ং গিফট্‌ ভাউচার’ পাবেন। যেসকল গ্রাহক ১০ লক্ষ থেকে ৩০ লক্ষ টাকার মধ্যে ফিক্সড ডিপোজিট খুলবেন, তারা ২,৫০০ টাকার একটি গিফট্‌ ভাউচার পাবেন এবং যারা ৩০ লক্ষ টাকার বেশি ফিক্সড ডিপোজিট করবেন, তারা পাবেন ৫,০০০ টাকার একটি গিফট্‌ ভাউচার।

এই ‘তারা’ অফারটির লক্ষ্য হলো, একটি নিশ্চিত ও নিরাপদ ভবিষ্যৎ গড়ার জন্য নারীদের সঞ্চয়ে উদ্বুদ্ধ করা। তারা তাদের অর্থ এমন একটি ব্যাংকে রেখে ভাবনাহীন জীবন যাপন করতে চায়, যে ব্যাংকের ওপর এর সুশাসন, আর্থিক স্থিতিশীলতা, তারল্যের অবস্থা এবং সুনামের জন্য তারা আস্থা রাখতে পারবে।

ডিপোজিট ও ঋণে নারীদের আকর্ষণীয় রেট প্রদান করার পাশাপাশি ‘তারা’ বিভিন্ন চমৎকার বিষয়ে নারীদের অগ্রাধিকার প্রদান, সক্ষমতা বৃদ্ধি এবং নেটওয়ার্কিংয়েও নানাবিধ সুবিধা প্রদান করে থাকে। এটি নারীদের তাদের আর্থিক বিষয়াবলি আরও ভালভাবে পরিচালনা করতে, অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করতে এবং নিজেদের লক্ষ্যে পৌঁছাতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করে থাকে। ‘তারা’ শুধু একটি প্রপোজিশনই নয়, বরং এটি সমাজের সকল স্তরের নারীদের তাদের সম্ভাবনা বাস্তবায়নে একটি সলিউশনও। ব্র্যাক ব্যাংক ‘তারা’ নারীদের স্বপ্ন পূরণে সব সময় কাজ করে যাবে।


এ ক্যটাগরির আরো খবর..