× Banner
সর্বশেষ
ভারতের সাথে সাংস্কৃতিক কূটনীতি আরো শক্তিশালী করার প্রত্যাশা সংস্কৃতি মন্ত্রীর প্রধানমন্ত্রীর নির্দেশে আয়রনম্যান খ্যাত অ্যাথলেট মারিয়াকে আর্থিক পুরস্কার ও স্পন্সরশিপ প্রদান বেনাপোল বন্দরে আসা ঘোষণা বহির্ভূত “ঘাসের বীজের আড়ালে পাট বীজ” আটক আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য -তথ্যমন্ত্রী ভোজ্যতেলের দাম বাড়বে না, আতঙ্কিত হয়ে কেনাকাটার প্রয়োজন নেই -বাণিজ্যমন্ত্রী মাদারীপুরে জেলা ইউনিট কমান্ডের উদ্যোগে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পার্বত্য অঞ্চলের উন্নয়নে সমন্বয় ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে: পার্বত্যমন্ত্রী মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতি পরিদর্শনে এমপি জাহান্দার আলী জাহান বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার হস্তান্তর ও বিক্রয়মূল্য প্রত্যাবর্তন সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী প্রাণিসম্পদ খাতের উন্নয়নে কাজ করছে সরকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

নারীদের ফেসবুক ভিত্তিক গ্রুপ পিংকস এন কার্লস এর আয়োজনে মেকাপ ওয়ার্কশপ

admin
হালনাগাদ: শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৭

বিশেষ প্রতিবেদকঃ  মেকাপ করতে কে না পছন্দ করে? সেটা প্রতিদিনকার মেকাপ হোক বা পার্টি মেকাপ। দারুণ একটি মেকাপ লুক আনতে প্রয়োজন নিখুঁত বেজ মেকাপের। কিন্তু মেকাপের বেজ করতে গিয়ে অনেকেই অনেক সমস্যার মুখোমুখি হন। কীভাবে মেকাপের জন্য স্কিনকে প্রস্তুত করবেন? এবং কোন কোন প্রোডাক্ট বেজ মেকাপের জন্য ইউজ করা হয়?

আজ(২৯শে সেপ্টেম্বর, শুক্রবার) রাজধানীর ধানমন্ডির একটি রেস্তোরায় অনুষ্ঠিত হয়ে গেল নারীদের ফেসবুক ভিত্তিক গ্রুপ পিংকস এন কার্লস এর আয়োজনে মেকাপ ওয়ার্কশপ। যেখানে বেসিক মেকাপ সম্পর্কিত সব ধরনের শিক্ষা দেয় মালয়েশিয়া থেকে আগত বিউটি এক্সপার্ট ম্যারিনা।

পিংকস এন কার্লস এর প্রতিষ্ঠাতা আফসারা তাসনিম জানান, বর্তমানে এই ব্যস্ত সময়ে আমাদের হাতে পার্লারে গিয়ে মেকাপ করার মত সময় থাকে না পাশাপাশি মেকাপেরও রয়েছে কিছু এ বি সি ডি। এইসব কথা চিন্তা করেই এই ওয়ার্কশপের আয়োজন করা যাতে করে যাদের মেকাপ সম্পর্কিত কোন ধারনা নেই তারাও অতি সহজেই মেকাপ করতে পারবে।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী দের জন্য অকর্ষনীয় সব পুরষ্কার এর পাশাপাশি সার্টিফিকেট প্রদান করা হয়। আর এই পুরো আয়োজনের স্পন্সর হিসেবে ছিল ‘ইনায়াস কালেকশন এবং ‘মেকাপ এন্ড বিউটি বাই ম্যারিনা’


এ ক্যটাগরির আরো খবর..