× Banner
সর্বশেষ
হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু!  বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম

স্টাফ রিপোর্টার বেনাপোল

নাভারণ ডিগ্রী কলেজে দ্বিতীয়বার গভর্নিং বডির সভাপতি হলেন নাজমুল হাসান 

Kishori
হালনাগাদ: রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪
নাভারণ ডিগ্রী কলেজে

যশোরের শার্শা উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ নাভারণ ডিগ্রী কলেজের গভর্নিং বডির নবনির্বাচিত সভাপতিসহ সদস্যদের সাথে শিক্ষকদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৪ এপ্রিল) সকাল ১১টায় নাভারণ ডিগ্রী কলেজের অধ্যক্ষ ইব্রাহিম খলিলের সভাপতিত্বে এ পরিচিতি সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, দ্বিতীয়বার গভর্নিং বডির নবনির্বাচিত সভাপতি ও বাংলাদেশ আওয়ামী যুবলীগ, কেন্দ্রীয় সদস্য  যুগ্ম-সাধারণ সম্পাদক, ফার্মেসি গ্র্যাজুয়েটস্ এসোসিয়েশন বাংলাদেশ, নাজমুল হাসানকে ফুল দিয়ে বরণ করে নেন অত্র প্রতিষ্ঠানের গভর্নিং বডির সদস্য ও শিক্ষক-শিক্ষিকা মন্ডলী। এসময় তিনি সকলের সাথে বাংলা নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন।
গভর্নিং বডির নবনির্বাচিত সভাপতি ও কেন্দ্রীয় যুবলীগ নেতা নাজমুল হাসান বলেন, ‘‘আমি আজ নিজে অনেক গর্বিত কেননা আমি নিজেও এই কলেজের একজন ছাত্র ছিলাম এবং এখন আমি এই কলেজের সেবা করার জন্য দায়িত্ব পেয়েছি। আমার প্রাণের এই প্রতিষ্ঠানের উন্নতির জন্য আমি সর্বাত্মক চেষ্টা করবো। ইতিমধ্যে শিক্ষার মান আরও উন্নত করার লক্ষ্যে অধ্যক্ষসহ শিক্ষকদের সাথে কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি।’’ এছাড়াও তিনি তার নিজস্ব অর্থায়নে কলেজের লাইব্রেরী আরো সমৃদ্ধ করার জন্য ব্যক্তিগত ভাবে কলেজের লাইব্রেরীতে ১ম ধাপে ৫০ হাজার টাকার বই, বিজ্ঞানাগার ল্যাবে গবেষণাগারে যন্ত্রপাতি ক্রয় করে দিয়েছেন।
উপস্থিত ছিলেন, নাভারন ডিগ্রী কলেজ সাবেক প্রফেসর ও বীর মুক্তিযোদ্ধা বিদ্যুৎশাহী সদস্য খবির আহমেদ খান, বিদ্যুৎশাহী সদস্য সরদার শাহরিন আলম বাদল, দাতা সদস্য ফেরদৌস চৌধুরী রাজু, নাভারন ডিগ্রী কলেজর সহকারী অধ্যক্ষ আব্দুর রউফ, গভর্নিং বডির অভিভাবক সদস্য নজরুল ইসলাম, মোস্তফা কামরুজামান, শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক নজিবুদৌলা সরদার প্রদীপ, সহকারী অধ্যাপিকা শাহনাজ পারভীন, সহকারী অধ্যাপক তৌহিদুল ইসলাম, সহকারী অধ্যাপক শামছুল রহমান, শরিফুজ্জামান ও মাহাবুব রহমান, প্রভাষক সাজ্জাদ হোসেন ও হাসানুজ্জামান প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..