× Banner
সর্বশেষ
ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বাংলাদেশে ২৫-২৬ জুলাই ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিআইইআর সামিট ২০২৬ বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২৬-এর খসড়া অনুমোদন, পরিকল্পিত আধুনিক নগর গঠনের উদ্যোগ বাজেট বাস্তবায়নেই সাফল্য, কক্সবাজারকে আধুনিক ডিজিটাল পর্যটন নগরী গড়ার পরিকল্পনা: অর্থমন্ত্রী FICCI FDI Conference 2026-এ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা স্মারক প্রদান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে FICCI FDI Conference 2026, উন্মোচিত হলো এফডিআই রিপোর্ট মাদারীপুরে বৈশাখী ভাতা ও ঈদ বোনাস না পাওয়ায় দপ্তরিদের শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও কোটালীপাড়ায় উল্টো রথযাত্রায় ভক্তদের ঢল

নাবিলাকে বিয়ে করলেন জাহিদ হাসান

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০১৯

জাহিদ হাসান বিয়ে করেছেন নাবিলাকে। ঘটনা সত্য, তবে তা বাস্তবে নয়। হানিফ পালোয়ানের রচনা ও পরিচালনায় ঈদের বিশেষ নাটক ‘আমি একজন ভদ্রলোক’ নাটকের একটি দৃশ্যে এমনটাই দেখা যাবে।

শহরের প্রেক্ষাপট নিয়ে নির্মিত হয়েছে এই নাটকটি। গল্পে দেখা যাবে, ফারাবি একজন ভদ্রলোক। মা অনেক কষ্ট করেও বিয়ে দিতে পারছেন না। ফারাবি বিয়ের কথা শুনলেই তার লজ্জা লাগে ও ভীত হয়ে ওঠে। ফারাবির বাবা জন্মের আগেই মারা গেছে, তাই মায়ের দায়িত্ব একটু বেশি ফারাবির প্রতি। মা খুব করে ধরেছে, মেয়ে দেখতে যেতেই হবে। মেয়েপক্ষের সঙ্গে কথা দিয়ে ফেলেছে। ফারাবিকে এক প্রকার জোর করেই কনের বাড়িতে নেয়। ফারাবি কনের বাড়ি থেকে উধাও হয়ে যায়। সেখানে তাকে পাওয়া যায় না। বাড়ির সবাই তাকে খুঁজতে থাকে। এভাবেই এগিয়ে যায় কমেডি এই নাটকটি।

নাটকটির রচয়িতা ও নির্মাতা হানিফ পালোয়ান জানান, শুটিং শেষে নাটকটি এখন সম্পাদনার টেবিলে। স্মার্ট করপোরেশন প্রযোজিত নাটকটির নির্বাহী প্রযোজক মো. জাফর আলী।

জাহিদ হাসান ও নাবিলা ইসলাম ছাড়াও এ নাটকে আরো অভিনয় করেছেন সাবেরি আলম, সৈয়দ হাসান ইমাম, নূরে আলম নয়ন, সোহানি ইসরাত, জাফর আলী, জিয়া উদ্দিন জিয়া, ফরহাদ হোসেইন, ডেইজি, ইসরাত জাহান অতিথি, ওশমি প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..