× Banner
সর্বশেষ
অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার  চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান -স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

নানা আয়োজনে মেহেরপুরে বৈশাখী টিভির জন্মদিন পালন

admin
হালনাগাদ: বুধবার, ২৮ ডিসেম্বর, ২০১৬

মেহের আমজাদ, মেহেরপুরঃ কেক কাটা ও র‌্যালির মধ্য দিয়ে মেহেরপুরে পালিত হয়েছে বৈশাখী টিভির একযুগ পদার্পণ। এ উপলক্ষে আজ সকাল ১০ টার দিকে মেহেরপুর প্রেস ক্লাবে কেক কাটেন জেলা প্রশাসক পরিমল সিংহ।

উপস্থিত ছিলেন প্রেসক্লাবের উপদেষ্টা তুহিন আরণ্য ও কামরুজ্জামান খাঁন, সাবেক সভাপতি রুহুল কুদ্দুস টিটো, রশিদ হাসান খান আলো. সাংবাদিক মেহের আমজাদ. জি এফ মামুন লাকী, ওয়জেদুল হক, ফারুক হোসেন, মহাসিন আলী, মাজেদুল হক মানিক,মোঃ রাশেদুজ্জামান, রামিজ আহসান,রফিকুল আলমসহ জেলার ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ জেলার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।

শুভেচ্ছা বক্তব্য রাখেন বৈশাখী টিভির জেলা প্রতিনিধি হামিদুর রহমান কাজল। এর আগে শহরের সামসুজ্জোহা পার্ক থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহর প্রদক্ষিণ শেষে প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

জেলা প্রশাসক পরিমল সিংহ বৈশাখী টিভির ভূয়শি প্রশংসা করে বলেন, চ্যানেলটি মুক্তিযুদ্ধের কথা বলে। সমাজের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরে বিভিন্ন সংবাদ প্রকাশের সাথে সাথে বিনোদন জগতেও দর্শকদের খোরাক যোগায়। ভবিষ্যতে বৈশাখী টিভি এ ধারা অব্যহত রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।


এ ক্যটাগরির আরো খবর..