নানা আয়োজনের মধ্য দিয়ে মেহেরপুরে পালিত হয়েছে পহেলা বৈশাখ

মেহের আমজাদ,মেহেরপুর (১৫-০৪-১৭)
নানা আয়োজনের মধ্য দিয়ে মেহেরপুরে পালিত হয়েছে পহেলা বৈশাখ। শুক্রবার সকাল সাড়ে ৭ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিতে নেতৃত্ব দেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ সামসূজ্জোহা পার্কে গিয়ে শেষ হয়। জেলা প্রশাসক পরিমল সিংহ, পুলিশ সুপার আনিছুর রহমান,স্থানীয় সরকার-এর উপ-পরিচালক খায়রুল হাসান,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্র্বিক) রশিদুল মান্নাফ কবীর, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ ফরিদ আহম্মেদ, এনডিসি রামানন্দ পাল,জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহম্মেদ, জেলা মৎস্য কর্মকর্তা মেজবাহুল হক, উপজেলা নির্বাহী অফিসার মঈনুল হাসান, সহকারী পুলিশ সুপার আহসান হাবিব, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আ্যড. মিয়াজান আলী, আব্দুস সামাদ বাবলু বিশ্বাস,উপদেষ্টা আশকার আলী , যুগ্ম সম্পাদক আ্যড.ইব্রাহীম শাহীন, আইন বিষয়ক সম্পাদক ও জজ কোর্টের পিপি আ্যড.পল্লব ভট্টাচার্যসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ র‌্যালিতে অংশ নেয়। র‌্যালি শেষে সামসূজ্জোহা পার্কে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে পহেলা বৈশাখ পালন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । সাংস্কৃতিক অনুষ্ঠানে জেলা প্রশাসক পরিমল সিংহ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন । বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার-এর উপ-পরিচালক খায়রুল হাসান,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্র্বিক) রশিদুল মান্নাফ কবীর, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সেখ ফরিদ আহমেদ,জেলা পরিষদের সাবেক প্রশাসক এ্যড. মিয়াজান আলী, জেলা প্রশাসক পতœী স্মৃতি রানী সিনহা, জজ কোর্টের পিপি আ্যড.পল্লব ভট্টাচার্য, এনডিসি রামানন্দ পাল । অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা শিল্পকলা একাডেমির সহ-সভাপতি নুরুল আহমেদ, সাধারণ সম্পাদক মফিজুর রহমানসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ উপস্থিত ছিলেন । এ ছাড়াও মেহেরপুর শিশু একাডেমি, জাগো মেহেরপুরসহ স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পহেলা বৈশাখ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করে ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।