কালীগঞ্জে অবৈধ ভাবে মাটি ও বালু বিক্রয়ের অপরাধে ৩ জনকে ৮০ হাজার টাকা জরিমানা ও কারাদন্ড

কালীগঞ্জে অবৈধ ভাবে মাটি ও বালু বিক্রয়ের অপরাধে ৩ জনকে ৮০ হাজার টাকা জরিমানা ও কারাদন্ড

ঝিনাইদহের কালীগঞ্জে অভিযান চালায়ে পুকুর থেকে অবৈধ ভাবে মাটি ও বালু বিক্রয়ের অপরাধে ৩ জনকে ৮০ হাজার টাকা জরিমানা ও ১জনকে ৭ দিনের কারান্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা ঈশ^রবা গ্রামে এই অভি Oযান চলানো হয়। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বহী ম্যাজিস্ট্রেট হাবিবুল্লাহ হাবিব এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

নির্বহী ম্যাজিস্ট্রেট হাবিবুল্লাহ হাবিব জানান, অবৈধ ভাবে পুকুর থেকে মাটি ও বালু ব্যানিজ্যিক উদ্যোশ্যে বিক্রয় করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা ঈশ^রবা গ্রামে অভিযান চালায়। এসয় ঈশ^রবা গ্রামের শামছদ্দিনের ছেলে রফি মিয়া ডিসির অনুমতি ছাড়ার তার পুকুর থেকে বানিজ্যিক উদ্যোশ্যে অবৈধ ভাবে মাটি ও বালু বিক্রয়ের অপরাধে ৫০ হাজার টাকা, মাটি ও বালু গাড়ি ভাড়া করে কন্টাক নিয়ে ভাটায় বিক্রয়ের অপরাধে একই গ্রামে ফরিদ উদ্দিনকে ২০ হাজার টাকা ও টলিতে গ্রামের ভিতরে দ্রুতগতিতে ঝুকিপূর্ণ ভাবে মাটি বোঝাই ট্রাক্টর চালানোর অপরাধে ড্রাইভার আকবার আলীকে ৭দিনের বিনাশ্রম কারান্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এসময় উপজেলা ভূমি অফিসের সার্ভিয়ার মরতুজ আলী, পৌর ভূমি কর্মকর্তা জাকির হোসেন, কালীগঞ্জ থানার এসআই ভবতোষসহ পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।