× Banner
সর্বশেষ
বাঘ সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে হবে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বিএনপি-এনসিপির পালটাপালটি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৩ সৌদি-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরাকে ৮ সেনা নিহত বেনাপোলে ডিবির অভিযানে ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকাসহ এক মাদক ব্যবসায়ী আটক বেনাপোলে জোরদার নির্বাচনী গণসংযোগ: জনতার দোয়ার সাথে শুভেচ্ছা বিনিময় করছেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক ইমদাদ পাক-অধিকৃত কাশ্মিরে নির্বাচন বর্জন ঘিরে সংঘর্ষ, বহু হতাহতের দাবি দেশের ৮ অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত আজ শ্রীশ্রীব্যাস পূজা ও গুরুপুর্ণিমা, জেনে নিন কেন গুরুপুর্ণিমা আজ বুধবার (২৯ জুলাই) আপনার রাশিফলে কী রয়েছে তা বেশ কৌতুহলের

নাটোর প্রতিনিধি

নাটোরে “সেনাবাহিনী প্রধান” কুচকাওয়াজ অনুষ্ঠিত

Dutta
হালনাগাদ: মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
natore

নাটোরের কাদিরাবাদ সেনানিবাসে সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।

আজ (১৭ অক্টোবর) মঙ্গলবার সকালে সেনানিবাসের ইন্জিনিয়ার সেন্টার এন্ড স্কুল অব মিলিটারি ইন্জিনিয়ারিং এ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

রিভিউইং অফিসার হিসাবে কুচকাওয়াজ পরিদর্শন করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর ইন্জিনিয়ার ইন  চীফ মেজর ইফতেখার আনিস। এসময় ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মনিরুজ্জামান, লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ আইনুল হক উপস্থিত ছিলেন।

সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ প্যারেড প্রধান হিসাবে প্যারেড পরিচালনা করেন মেজর  মোঃ রাইহানুজ্জামান। এছাড়া এই প্রতিষ্ঠানের সামরিক ও অসামরিক কর্মকর্তা, জুনিয়র অফিসার কমিশন্ড অফিসারসহ অন্যান্য সৈনিকবৃন্দ উক্ত মনোজ্ঞ কুচকাওয়াজ উপভোগ করেন।
সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ ‘ অনুষ্ঠানের মাধ্যমে মোট ৯৪৫ জন রিক্রুট বাংলাদেশ সেনাবাহিনীতে কোর অব ইঞ্জিনিয়ার্স এবং কোর অব মিলিটারি পুলিশ এ সৈনিক হিসেবে যোগদান করেন।
অনুষ্ঠানে মেজর জেনারেল ইফতেখার আনিস রিভউইং অফিসার হিসেব ইন্জিনিয়ার সেন্টার এন্ড স্কুল অব মিলিটারি ইন্জিনিয়ারিং এর শপথ গ্রহণকারী রিক্রুটদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান কালে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতেগড়া বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত সৈনিক হিসেবে কঠোর প্রশিক্ষণ, শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা, কর্তব্যপরায়নতা ও দেশপ্রেমের আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশ রক্ষায় এবং দেশ গঠনের গুরু দায়িত্ব সকল নবীন সৈনিকদেরকে পালন করতে হবে।


এ ক্যটাগরির আরো খবর..