× Banner
সর্বশেষ
মাদারীপুরে গ্যাস সিলিন্ডারের গোডাউনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা আদায় মাদারীপুরে বাসচাপায় কিশোরের মৃত্যু, মেলেনি পরিচয় হিসাববিজ্ঞানীদের কৌশলগত উপদেষ্টা হিসেবে গড়ে ওঠার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আসুন আমরা ট্রান্সপারেন্সি গ্লাস দিয়ে সমাজটাকে দেখি -জামায়াতের আমির গভীর রাতে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীকে সাজা দিলেন ইউএনও পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরা বন্ধ থাকলে বুঝবো ‘ডাল মে কুচ কালা হ্যায়’ – শিক্ষামন্ত্রী কৃষক-ভোক্তার সরাসরি সংযোগে বাজারে আসবে স্বস্তি -বাণিজ্যমন্ত্রী মধুখালীতে কথিত দুই সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন, চাঁদাবাজি ও মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ ভয়াবহ আগুনে কামারখালী বাজারের মুদি দোকান পুড়ে ছাই, ১০লক্ষ টাকার ক্ষতি দেশের সব স্কুল-কলেজে বৈসাবি, চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখে ৩ দিনের ছুটি

নাটোরে প্রতিমন্ত্রী, এমপি ও আ’লীগ নেতা-কর্মী সহ ২১ জনকে হত্যার হুমকী

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০১৬

নাটোর প্রতিনিধি: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক,নাটোর সদর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল,লালপুর বাগাতিপাড়া আসনের এমপি এডঃ আবুল কালাম আজাদ, নাটোর সদর উপজেলা চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, নাটোর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দুলাল সরকার সহ ২১ জনের নামে হত্যার হুমকী দিয়ে চিঠি পাঠিয়েছে জঙ্গী সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম-১১। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে ডাকযোগে নাটোর প্রেসক্লাবে পাঠানো হয় এই চিঠি। ২১ জনের তালিকাভুক্ত।

চিঠিতে আওয়ামী লীগ নেতা-কর্মীদের মধ্যে আরও রয়েছেন নাটোর জজ কোর্টের পিপি সিরাজুল ইসলাম,জেলা আ’লীগের যুগ্ম সম্পাদক সৈয়দ মর্তুজা বাবলু, সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ মালেক শেখ,ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম জেমস্। এদিকে নাটোর থেকে প্রকাশিত দৈনিক উত্তরবঙ্গ বার্তা পত্রিকা অফিসেও একই সময় অনুরূপ ৫টি চিঠি এসে পৌঁছে। জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মালেক শেখ জানান, দলীয় ফোরামে আলোচনা সাপেক্ষে পরবর্তীতে পদক্ষেপ নেয়া হবে। এই ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত কোন ধরনের অভিযোগ থানায় দেওয়া হয়নি। এ ব্যাপারে নাটোরের পুলিশ সুপার শ্যামল কুমার মুখার্জী জানান,থানায় অভিযোগ দেওয়া না হলেও বিষয়টি তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা প্রহণ করা হবে। তবে বিষয়টি নিয়ে আতংকীত না হওয়ার পরামর্শ দিয়েছেন পুলিশ সুপার।


এ ক্যটাগরির আরো খবর..