নাটোরের গুরুদাসপুরে আসা বেদে বহরের ৪ শিশুসহ ভ্যান চালককে মারপিট করে তাদের কাছে থেকে টাকা পয়সা ও চাউল ছিনিয়ে নেওয়ার ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে।
সোমবার দুপুরে উপজেলার চলনালী গ্রামে শিশুরা ওই অভিযোগের শিকার হয়। অভিযুক্ত মোঃ শহিদুল্লাহ(৫৮) চলনালী গ্রামের মৃত খালেক মোল্লার ছেলে।
বেদে সম্প্রাদায়ের সর্দার ইশরাত আলী জানান, তারা দলবদ্ধ হয়ে বিভিন্ন এলাকায় সাপ খেলা ও সাপ ধরে জীবিকা নির্বাহ করেন। ঝিনাইদহের কালিগন্জ থেকে আসা ওই সাপুড়ে বহর উপজেলার উদবাড়িয়া গ্রামে ১১ দিন ধরে শহিদুল ইসলামের আমি বাগানে বসবাস করছে। তিনি বলেন, আমাদের দলের চার শিশু ১. জুনাইদ (৮), ২. মাসুদ রানা(১১), ৩. জীবন হোসেন (১০), ৪. অলিউল হোসেন(১২) পাশের শহিদুল্লাহর বাড়ীতে আর্থিক সাহায্য চাইতে গেলে তাদের মারধর করা হয়।
অভিযুক্ত শহিদুল্লাহ অভিযোগ অস্বীকার করে বলেন, শিশূরা মিলাদ করার নামে চাউল নিতে বাড়ীতে ঢুকে পড়ে। তাদের ধমক দিলে তারা চাউলের থলে রেখে চলে যায়। এসময় প্রতিবেশী ভ্যান চালক রমজান আলী আমার সাথে তর্ক শুরু করে দেয় এবং তারাই উল্টো আমাকে মারধর করে চলে যায়। গুরুদাসপুর থানার ডিউটি অফিসার রাজিব হোসেন বলেন, এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
এ ক্যটাগরির আরো খবর..