× Banner
সর্বশেষ
৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত উত্তর ইরাকের খোর মোর গ্যাসক্ষেত্রে ড্রোন হামলার দাবি আজ ১১ শ্রাবণ মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ (১১ শ্রাবণ)  ২৮ জুলাই মঙ্গলবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সরকার শুধু স্বাস্থ্য ব্যবস্থা নয়, সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী রপ্তানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণে বুথ ভাড়া মওকুফ করা হবে – বাণিজ্যমন্ত্রী বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী শ্যামনগরে দুই ক্লিনিককে মোবাইল কোর্টে জরিমানা আগস্টে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী ‘আবাসন মেলা’

নাটোর প্রতিনিধি

নাটোরের কোল ঘেঁষে কঠোর নিরাপত্তায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ইউরেনিয়ামের প্রথম চালান

Dutta
হালনাগাদ: শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
natore

নাটোরের কোল ঘেঁষে কঠোর নিরাপত্তায় পাবনায় পৌছে গেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ইউরেনিয়াম এর প্রথম চালান।

শুক্রবার ২৯ সেপ্টেম্বর বেলা ১২ টার দিকে ইউরেনিয়াম বহনকারী গাড়ীগুলো নাটোরের গুরুদাসপুর ও বড়াইগ্রাম হয়ে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের অভিমুখে যায়। ইউরেনিয়াম পরিবহনে সেনাবাহিনীসহ আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী বিশেষ নিরাপত্তার দায়িত্বে ছিলেন।

সড়ক পথে বিশেষ নিরাপত্তা থাকার কারনে নাটোর বনপাড়া হাটিকুমরুল সড়কে যান চলাচলে কিছুটা সতর্কতা অবলম্বন করতে দেখা গেছে। শুক্রবার সকাল ৯টা থেকে এই মহাসড়ক ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দখলে। ইউরেনিয়াম রূপপুর বিদ্যুৎ প্রকল্পে  পৌছার পর স্বাভাবিক হয় যানচলাচল।


এ ক্যটাগরির আরো খবর..