× Banner
সর্বশেষ
মার্চে পোশাক রপ্তানি কমেছে ১৯ শতাংশ যিশু খ্রিস্টের মৃত্যুর দিন কীভাবে ‘Good’ হতে পারে? আজ শুক্রবার (৩ এপ্রিল) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ এপ্রিল (শুক্রবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জ্বালানি সংকট সব অফিসের নতুন সময়সীমা নির্ধারণ মার্চ মাসে সারাদেশে অভিযানে পৌনে ৪ লাখ লিটার অবৈধ মজুতকৃত জ্বালানি তেল উদ্ধার হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী

মারুফ সরকার:স্টাফ রির্পোটার

নাটকে যত টাকা পারিশ্রমিক নেন এই তারকারা

Ovi Pandey
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩
natok income

অনেকে শখের বশে অভিনয় জগতে আসলেও, অধিকাংশ তারকারাই নিজের ক্যারিয়ার গড়েছেন নাটক-সিনেমায়। দিন-রাত পরিশ্রম করে দর্শকদের বিনোদিত করছেন তারা। তবে শোবিজে নিজের কাজের বিনিময়ে কত টাকা পারিশ্রমিক নিচ্ছেন তারকারা, সে নিয়ে আগ্রহের কমতি নেই দর্শকদের।

আসুন জেনে নেই, এ সময়ের কোন তারকা কত টাকা পারশ্রমিক নেন-

টিভি নাটকের জনপ্রিয় অভিনেতা সাফা কবির নাটক প্রতি পারিশ্রমিক নেন ৬০ হাজার টাকা। যদিও বর্তমানে নাটকে খুব একটা দেখা যায় না লাস্যময়ী এই অভিনেত্রীকে। তবে এখন ঈদের জন্য কয়েকটা নাটকে অভিনয় করছেন তিনি।

হালের ক্রেজ নিলয় আলমগীর বর্তমানে ব্যাপক ব্যস্ত টিভি নাটকে। দর্শকদের কাছে বেশ চাহিদাও রয়েছে অভিনেতার নাটকগুলোর। ২০২২ সালে প্রতি নাটকে ৮০ হাজার টাকা করে পারিশ্রমিক নিয়েছেন তিনি। আর এ বছরাআরও ২০ হাজার টাকা পারিশ্রমিক বাড়িয়েছেন নিলয়।

এ দিকে এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল হিমি বর্তমানে নাটক প্রতি ৪০ হাজার টাকা পারিশ্রমিক নেন তিনি। পর্দায় নিলয়ের সঙ্গেই বেশি দেখা যায় এই অভিনেত্রীকে।

টিভি নাটকের জনপ্রিয় অভিনেতা খাইরুল বাসার নাটক প্রতি পারিশ্রমিক নেন ৫০-৬০ হাজার টাকা। কিন্তু এখন নাটকে কমই দেখা যায় তাকে।

অপরদিকে সামিরা খান মাহি প্রতি নাটকের জন্য ৪০-৫০ হাজার টাকা পারিশ্রমিক নেন। খুব অল্প সময়ের মধ্যেই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন দর্শকদের। শুধু পর্দায় নয়, সোশ্যাল মিডিয়াতেও বেশ জনপ্রিয় তিনি। গেল বছর সেরা টিকটকার হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি।


এ ক্যটাগরির আরো খবর..