× Banner
সর্বশেষ
১ লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ দেবে সরকার, ৮০ হাজারই নারী – স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রতি শনিবার ‘পাবলিক হিয়ারিং ডে’ পালন করবে ডিএসসিসি প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০তম কারাবন্দি দিবস আজ সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি – স্বরাষ্ট্রমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর হঠাৎ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন, অর্ধেক চিকিৎসকই অনুপস্থিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৬ শিক্ষাবর্ষে মাস্টার্স (প্রফেশনাল) প্রোগ্রামে ভর্তি কার্যক্রমে অনলাইনে আবেদনের সময়বৃদ্ধি ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া: ওয়াশিংটন পোস্ট নড়াইলে উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার বিরুদ্ধে অনৈতিক অর্থ লেনদেনের অভিযোগ গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী সম্মাননায় ভূষিত হচ্ছেন বেগম খালেদা জিয়া ইরানি যুদ্ধজাহাজ ও ১৮৩ নাবিক আশ্রয় দিল ভারত

পিআইডি

‘নাগরিক সেবা বাংলাদেশ’ বিষয়ক ওরিয়েন্টেশন ও দক্ষতা বৃদ্ধিমূলক কর্মশালা

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
চাঁদপুরে অনুষ্ঠিত হলো ‘নাগরিক সেবা বাংলাদেশ’ বিষয়ক ওরিয়েন্টেশন ও দক্ষতা বৃদ্ধিমূলক কর্মশালা

নাগরিকের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়ার চলমান উদ্যোগের সফল বাস্তবায়নে মাঠপর্যায়ের উদ্যোক্তারাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভরসা—এমন অভিমত উঠে এসেছে চাঁদপুরে অনুষ্ঠিত ‘নাগরিক সেবা বাংলাদেশ’ বিষয়ক ওরিয়েন্টেশন ও দক্ষতা বৃদ্ধিমূলক কর্মশালায়।

আজ চাঁদপুর উপজেলা পরিষদ মিলনায়তনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে এবং জেলা প্রশাসন ও এসপায়ার টু ইনোভেট (এটুআই)-এর সহযোগিতায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

প্রধান অতিথির বক্তব্যে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, সরকারি সেবার প্রকৃত সফলতা কেবল অবকাঠামো উন্নয়ন বা আধুনিক প্রযুক্তি সংযোজনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং সেবাগ্রহীতার আস্থা ও সন্তুষ্টি অর্জনই এর সবচেয়ে গুরুত্বপূর্ণ মানদণ্ড। তিনি বলেন, নাগরিকরা যখন সহজ, দ্রুত ও হয়রানিমুক্ত সেবা পান, তখন রাষ্ট্রের প্রতি তাদের আস্থা আরো সুদৃঢ় হয়। নাগরিক সেবা কেন্দ্রগুলো এক ছাদের নিচে সমন্বিত সেবা নিশ্চিতের মাধ্যমে নাগরিকদের সময়, ব্যয় ও ভোগান্তি উল্লেখযোগ্যভাবে কমাবে বলেও তিনি উল্লেখ করেন। পাশাপাশি তথ্য ও উপাত্তের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ব্যক্তি নাগরিক, প্রতিষ্ঠান ও সরকার—সব পক্ষকেই তথ্য সুরক্ষায় সচেতন থাকতে হবে।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার বলেন, নাগরিক সেবা কেন্দ্রের কার্যক্রম ইতোমধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে এবং ধাপে ধাপে জেলার ইউনিয়ন, পৌরসভা ও উপজেলা পর্যায়ে সম্প্রসারিত হচ্ছে। তিনি আরো বলেন, প্রযুক্তিনির্ভর দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে আইসিটি শিক্ষা সময়ের দাবি এবং নাগরিক সেবা কেন্দ্রের মাধ্যমে সরকার দ্রুত, স্বচ্ছ ও মানসম্মত সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সক্ষম হবে।

কর্মশালায় অংশগ্রহণকারী উদ্যোক্তারা জানান, নাগরিক সেবা বাংলাদেশের উদ্যোগ সম্পর্কে তাদের ধারণা আরো সুস্পষ্ট হয়েছে এবং এর ফলে তারা নিজ নিজ এলাকায় নাগরিক সেবা কেন্দ্র বাস্তবায়নে সক্রিয়ভাবে যুক্ত থাকতে পারবে।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটুআই-এর হেড অব প্রজেক্ট ম্যানেজমেন্ট আব্দুল্লাহ আল ফাহিম এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট মো. নবীর উদ্দীন। স্বাগত বক্তব্য দেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) একরামুল ছিদ্দিক। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান, এটুআই-এর হেড অব কমিউনিকেশনস মোহাম্মদ সফিউল আযম, ক্যাপাসিটি ডেভেলপমেন্ট কো-অর্ডিনেটর অশোক কুমার বিশ্বাস এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

উল্লেখ্য, কর্মশালায় চাঁদপুর, লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলার ইউনিয়ন, পৌরসভা, উপজেলা ও জেলা পরিষদের ডিজিটাল সেন্টারের নির্বাচিত ১০০ জন উদ্যোক্তা অংশগ্রহণ করেন।


এ ক্যটাগরির আরো খবর..