× Banner
সর্বশেষ
এনডিসি প্রতিনিধি দলের বেনাপোল স্থলবন্দর ও আইসিপি পরিদর্শন সবসময় জুলাই যোদ্ধাদের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী সরকারি কর্মচারীদের শৃঙ্খলা জোরদারে নতুন আইন পাস সুখী, সমৃদ্ধ বেটার বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে -প্রধানমন্ত্রী বিভেদ সৃষ্টির অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর   কার্গো পরিবহন কার্যক্রমকে সম্পূর্ণভাবে হয়রানিমুক্ত করা হবে -বিমান মন্ত্রী শ্রমমন্ত্রীর হস্তক্ষেপে নাসা গ্রুপের শ্রমিকদের সড়ক অবরোধ প্রত্যাহার কর্মসংস্থান বাড়াতে ও অর্থনীতি সমৃদ্ধ করতে কাজ করছে সরকার -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী প্রশিক্ষণমূলক প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর করার লক্ষ্যে কাজ করছে সরকার -তথ্যমন্ত্রী পহেলা বৈশাখের শোভাযাত্রার নতুন নামকরণ ‘বৈশাখী শোভাযাত্রা’

নাইজেরিয়ায় দুটি মসজিদে বোমা হামলায় নিহত ৬

admin
হালনাগাদ: শনিবার, ৯ জুলাই, ২০১৬

নিউজ ডেস্কঃ নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বোর্নো প্রদেশের দু’টি মসজিদে বোমা হামলায় অন্তত ৬ জন নিহত হয়েছে।

গতকাল শুক্রবার প্রদেশের দামবোয়া শহরে এ হামলা চালানো হয়।

নাইজেরিয়ার সেনাবাহিনীর একজন মুখপাত্র গণমাধ্যমকে জানান- জঙ্গি সংগঠন বোকো-হারামের দুই সদস্য এ হামলা চালিয়েছে। প্রথমে দামবোয়ার কেন্দ্রীয় মসজিদে প্রবেশের চেষ্টা করে ব্যর্থ হয়ে আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটায় হামলাকারী। পরে পাশের আরও একটি মসজিদে আত্মঘাতী বোমার বিস্ফোরণে অন্তত ৬ জন মুসল্লি নিহত হয়। দুটি ঘটনাতেই হামলাকারী নিহত হয়েছে। এ হামলায় এখনও কেউ দায় স্বীকার করেনি।

২০০৯ সাল থেকে নাইজেরিয়া ও আশপাশের দেশগুলোতে জঙ্গিগোষ্ঠী বোকো-হারাম সহিংসতা চালিয়ে আসছে।


এ ক্যটাগরির আরো খবর..